এখনও অ্যাকাউন্টে ঢোকেনি পিএম কিষাণের টাকা? কী করতে হবে জানুন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের চালু করা অন্যতম জনপ্রিয় প্রকল্প পিএম কিষাণ যোজনা (PM Kisan Yojana)। শনিবার হুগলির তারকেশ্বরে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে এই প্রকল্পের (Government Scheme) ২৩তম কিস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখনও এমন অনেক কৃষক রয়েছেন যাদের নাম উপভোক্তা তালিকায় থাকলেও টাকা পাননি।

পিএম কিষাণের টাকা না পেলে কী করতে হবে? | (PM Kisan Yojana)

গতকাল দেশের ৯ কোটির বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৮,৮৮০ কোটির বেশি টাকা ট্রান্সফার করা হয়েছে। তবে উপভোক্তা তালিকায় নাম থাকা সত্ত্বেও কেউ যদি ২৩তম কিস্তির টাকা না পেয়ে থাকেন, সেক্ষেত্রে বেশ কিছু কারণ থাকতে পারে।

আরও পড়ুনঃ সরকারি চাকরি নিয়ে বিস্ফোরক অভিযোগ! আরও বিপদে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

রিপোর্ট বলছে, এই সরকারি প্রকল্পে আবেদনের সময় ভুল ঠিকানা দেওয়া ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জমা দিলে, পিএম কিষাণ অ্যাকাউন্টে ই-কেওয়াইসি সম্পূর্ণ না করলে, এনসিপিআইয়ে আধার সিডিং না করানো থাকলে এই সমস্যা হতে পারে। তবে রাজ্য সরকার পিএম কিষাণ পোর্টালে যদি সংশ্লিষ্ট কৃষকের নাম আপলোড করে থাকে, তাহলে তাঁর চিন্তা করার কোনও কারণ নেই। কোনও তথ্যগত ভুলের জন্য টাকা আটকে গেলে সেই ভুল সংশোধন করলে অ্যাকাউন্টে টাকা চলে আসবে।

তবে সরকার যদি কোনও কারণে কোনও কৃষকের আবেদন বাতিল করে দেয়, তাহলে তিনি আর পিএম কিষাণের সুবিধা পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। ফলে তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (পিএম কিষাণ) টাকাও পাবেন না।

পিএম কিষাণের স্ট্যাটাস চেক পদ্ধতি

পিএম কিষাণ যোজনায় নিজের আবেদন ও কিস্তির স্ট্যাটাস জানতে হলে প্রথমে পিএম কিষাণের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘ফার্মার কর্নার’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর ও ক্যাপচা কোড টাইপ করে সাবমিট করতে হবে। তাহলেই স্ক্রিনে আবেদন সংক্রান্ত সকল তথ্য ফুটে উঠবে।

এখানে নিজের তথ্য ও নথি ভালভাবে যাচাই করে নেওয়া যাবে। কোনও ভুল থাকলে তা সংশোধনও করে নেওয়া সম্ভব। কোনও প্রয়োজনীয় নথির কারণে যদি আবেদন আটকে থাকে, তাহলে সেটি অনলাইনে আপলোড করে দেওয়া যাবে।

PM Kisan Yojana

এছাড়া পিএম কিষাণ সংক্রান্ত কোনও সমস্যা সমাধানের জন্য হেল্পলাইন ও টোল ফ্রি নম্বরের সাহায্যও নেওয়া যেতে পারে। হেল্পলাইন নম্বরঃ 011-24300606155261 ও টোল-ফ্রি নম্বরঃ 1800-115-526। এর পাশপাশি একটি ইমেল আইডি-ও রয়েছে। সেটি হলঃ pmkisan-ict@gov.inpmkisan-funds@gov.in।

বিগত কয়েক বছরে পিএম কিষাণ যোজনার মাধ্যমে দেশের লক্ষাধিক কৃষক উপকৃত হয়েছেন। এবার বাংলার কৃষকরাও এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া গতকাল তারকেশ্বরে দাঁড়িয়ে আরও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।