ডিম ভালো আছে কি না জানতে ভাঙতেই হবে না, কাজে লাগান এই ৪ টোটকা

Published on:

Published on:

Cooking Tips egg gone bad or is it still fresh find out with 4 simple home hacks
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডিম শরীরের পক্ষে ভালো তার চিকিৎসক থাকে শুরু করে পুষ্টিবিদ সকলেই বলেন। তবে আজকালকার দিনে যারা স্বাস্থ্য সচেতন তারা প্রায় প্রতিদিন ডিম খাওয়া পছন্দ করেন। যার ফলে বাড়িতে সর্বদাই ডিম রেখে দেওয়া হয়। তবে অনেক সময় দেখা যায় বাড়িতে অতিরিক্ত ডিম হয়ে গেলে বেশ কিছু ডিম পচে যায়। তাই ডিম না ফাটি কিভাবে বুঝবেন সেই ডিম ভালো আছে নাকি পচে গিয়েছে তার টোটকা আজকের প্রতিবেদনে রইল (Cooking Tips)।

ডিম পচেছে নাকি এখনও টাটকা? জেনে নিন ঘরোয়া ৪টি সহজ টোটকায় (Cooking Tips)

১) প্রথমে একটি গ্লাসের ঠান্ডা জল নিন। এরপর ডিমটি পুরোপুরি ডুবিয়ে দিন। যদি ডিমটি পাত্রের তলায় আড়াআড়িভাবে সোজা হয়ে থাকে তবে বুঝবে সেটি একদম তাজা রয়েছে। আর যদি নিচে থেকে একটু এক পাশে খাড়া হয়ে থাকে তাহলে বুঝবেন ডিম পুরনো এবং এটি খাওয়ার অযোগ্য হয়ে উঠেছে (Cooking Tips)।

Cooking Tips egg gone bad or is it still fresh find out with 4 simple home hacks

আরও পড়ুন: দিঘা জগন্নাথ মন্দিরে কখন খুলবে দরজা, কখন হবে সন্ধ্যা দর্শন? এল নতুন নির্দেশিকা

২) ডিমটি আপনার কানের কাছে নিয়ে আলতো করে ঝাঁকান। তাজা ডিমের ভিতর থেকে সাধারণত কোনও আওয়াজ আসে না। এমনিতে এর ভেতরের অংশ ঘন ও টানটান থাকে। যদি ঝাঁকানোর সময় ভিতরে জল নড়ার মতো শুনতে পান, তবে বুঝবেন ডিমকে নষ্ট হতে বসেছে।

৩) একটি অন্ধকার ঘরে ডিমের একপাশে জ্বলন্ত টর্চের আলো বা মোবাইলের ফ্ল্যাশলাইট ধরুন। ডিম যদি তাজা হয়, তবে আলোর বিপরীতে তার ভেতরের অংশ খুব একটা স্পষ্ট দেখা যাবে না।

৪) তাজা ডিমের খোসা সাধারণত পরিষ্কার, মসৃণ এবং সামান্য খসখসে হয়। যদি ডিমের খোসায় কোনো ফাটল, চটচটে ভাব বা পাউডারের মতো আস্তরণ দেখা যায়, তবে বুঝবেন এটি ব্যাকটেরিয়ার সংক্রমণ বা ফাঙ্গাসের লক্ষণ (Cooking Tips)।