এঁচোড়ের এমন স্বাদ আগে পাননি, টমেটো গ্রেভিতে বানালেই হবে রেস্তরাঁ-স্টাইল পদ

Updated on:

Updated on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: কাঁঠালকে কাঁচা অবস্থায় বলা হয় এঁচোড়। ছোট বড় সকলেই এটি খেতে ভালোবাসেন। তবে বাড়িতে যদি এইটি থেকে থাকে তাহলে এক গিয়ে রান্না না করে নতুনত্ব কিছুর ট্রাই করতে চাইলে আজকে প্রতিবেদন আপনার জন্য। দেখে নিন আজকের এই রেসিপিটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এঁচোড়ের নতুন পদটি (Recipe)

বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে তাহলে তাদেরকে চমকে দিতে পারেন আজকের এই রেসিপিটি দেখে। অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন টমেটো গ্রভির ঝাল ঝাল এঁচোড়। কিভাবে বানাবেন এই রেসিপিটি তার প্রণালী রইল (Recipe)।

আরও পড়ুন: পোলিও আক্রান্ত পা, বিক্রি করতেন চুড়ি! ছিল না বাবার শেষকৃত্যে যাওয়ার টাকাও, আজ IAS অফিসার রমেশ

উপকরণ:

এঁচোড়: ৫০০ গ্রাম

পেঁয়াজ: ৩টি বড় (কুচানো অথবা বাটা)

টমেটো পিউরি: ১ কাপ (টাটকা টমেটো বাটা)

আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

টক দই: ৩ টেবিল চামচ (ভাল করে ফেটানো)

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

লাল লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ

ধনে গুঁড়ো: ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো: ১/২ চা চামচ

কসৌরি মেথি: ১/২ চা চামচ

গোটা গরম মশলা: ১টি তেজপাতা, ১টি বড় এলাচ, ২টি লবঙ্গ, ১ ইঞ্চি দারুচিনি

তেল: পরিমাণ মতো

নুন ও ধনেপাতা কুচি: স্বাদ অনুযায়ী

Recipe of restaurant style green jackfruit at home

আরও পড়ুন: ভারত নিয়ে জারদারির মন্তব্যে কড়া জবাব দিল দিল্লি, ‘নিজেদের রেকর্ড দেখুন’, পাকিস্তানকে তোপ বিদেশ মন্ত্রকের

প্রণালী: কেটে রাখা এঁচোড়ের টুকরোয় সামান্য হলুদ ও নুন মাখিয়ে ৫ মিনিট রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে এঁচোড়গুলো হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে সমস্ত মশলা গুলো যে ভালোভাবে ভেজে নিন। এরপর ওর মধ্যে আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আরও ১ মিনিট কষিয়ে নিন। এবার গ্যাসের আঁচ কমিয়ে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন দিন। শুকনো মশলা দেওয়ার সঙ্গে সঙ্গেই টমেটো পিউরি ঢেলে দিন এবং মশলাটি ততক্ষণ কষুন যতক্ষণ না চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলা ভালো করে কষে এলে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিন। মিনিট দুয়েক ভাল করে কষিয়ে নিয়ে আন্দাজ মতো জল দিন। তারপর সম্পূর্ণ দুটো সিটি দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।