বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের প্রথম দিনেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাসিন্দাদের। সক্রিয় মৌসুমি বায়ু এবং নিম্নচাপের প্রভাবে সোমবারও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ারও আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় সোমবার ও মঙ্গলবার বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আপাতত কোনও জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়নি।
আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update
সোমবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। গত কয়েকদিনের বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা কিছুটা কমেছে। ফলে ভ্যাপসা গরমের অস্বস্তি অনেকটাই কমেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি চলতে পারে।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহেও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ আজকের রাশিফল ২২ জুন, সফলতার শীর্ষে পৌঁছবে এই চার রাশি
মৌসুমি বায়ুর জোরে সোমবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা থাকায় সপ্তাহের শুরুটা ভেজা আবহাওয়ার মধ্যেই কাটবে রাজ্যবাসীর।

















