বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে পালাবদলের পর মেট্রো পরিকল্পে কাজেও গতি লক্ষ্যেও করা গিয়েছে। চিংড়িঘাটা মেট্রো দেড় বছর ধরে আটকে থাকার পর সেই কাজ কয়েক দিনের মধ্যেই সম্পূর্ণ হয়েছে (Kolkata Metro)। আর এবার মেট্রো-যাত্রীদের জন্য আরেকটি সুখবর রয়েছে। জোকা থেকে এক্সপ্ল্যানেড পর্যন্ত মেট্রোকারি সম্প্রসারিত করার ব্যাপারে রেলমন্ত্রকের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে (Kolkata Metro)।
যাত্রীবান্ধব উদ্যোগে চমক, মেট্রো পরিষেবায় নতুন দিশা রেলমন্ত্রকের (Kolkata Metro)
রেলমন্ত্রক সূত্রে খবর, ছাড়পত্র ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। বাড়তি কত খরচ হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। সেই খরচের ব্যাপারেও সিলমোহর দিয়ে দেওয়া হবে বলে মন্ত্রকের কর্তারা কলকাতা মেট্রোকে জানিয়েছেন (Kolkata Metro)।

আরও পড়ুন: টানা ২০ দিন ট্রেন বাতিল, খড়্গপুর ডিভিশনের যাত্রীদের জন্য বড় আপডেট
এছাড়াও ইডেন গার্ডেন সার্কুলার রেলস্টেশনকে মেট্রো স্টেশনের সঙ্গে জুড়তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মেট্রো স্টেশন তৈরি হবে মোহনবাগান ক্লাবের উল্টো দিকে। যার নাম দেওয়া হবে ইডেন গার্ডেন।
প্রসঙ্গত কলকাতা মেট্রো সূত্রের খবর, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিচে অর্থাৎ ভূ-গর্ভ পর্যন্ত মেট্রোর কাজ হয়ে গিয়েছে। অর্থাৎ টানেল তৈরির কাজ শেষ। এই করিডরের পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন তৈরির কাজ চলছে।
এছাড়াও ২০২৭-২৮ সাল লক্ষ্য মাত্রা রাখা হয়েছে জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করার ব্যাপারে। অর্থাৎ বছর দুই-আড়াইয়ের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাবে (Kolkata Metro)।

















