বাংলা হান্ট ডেস্ক: একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে জুড়ল পশ্চিমবঙ্গ। সোমবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে স্বাক্ষরিত হয়েছে। এরপরেই এই প্রকল্পে কী কী সুবিধা (Ayushman Bharat) পাওয়া যাবে, কত মানুষ সুবিধা পাবেন, সেই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আয়ুষ্মান প্রকল্পে আপনার নাম রয়েছে সহজেই যাচাই করুন (Ayushman Bharat)
আয়ুষ্মানকারী সুবিধা পেতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে আপনি এই কার্ডের তালিকায় রয়েছেন কিনা (Ayushman Bharat)। অনেকে যোগ্য হওয়া সত্ত্বেও তথ্যের অভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন না। আজকের প্রতিবেদনে সেই বিষয় বিস্তারিত তথ্য রইল।

আরও পড়ুন: গ্যাস গ্রাহকদের জন্য জরুরি বার্তা, সময়সীমা পেরোলেই বন্ধ হতে পারে সংযোগ
প্রথমত আয়ুষ্মান কার্ড থাকলে দেশের বিভিন্ন সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। পাশাপাশি হাসপাতালে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন রকমের গুরুতর চিকিৎসার ও অন্যান্য স্বাস্থ্য পরিষেবার জন্য আলাদা করে টাকা খরচ করতে হয় না। প্রতি পরিবার বছরের সার্বিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পায়।
জানুন কিভাবে জানবেন আপনার নাম এই তালিকায় রয়েছে কিনা। এর জন্য আপনাকে প্রথমে আয়ুষ্মান ভারত সরকারই ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে গিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি দিয়ে যাচাই সম্পূর্ণ করতে হবে।
এছাড়াও এই প্রকল্পে ৫ লক্ষ টাকা অবধি বিনা ব্যয়ে চিকিৎসা পাওয়া যাবে আয়ুষ্মান ভারত কার্ডে (Ayushman Bharat)। এক নজরে জেনে নিন আপনি এই কার্ডে আপনি সুবিধা পাবেন কিনা। পাশাপাশি তালিকায় আপনার নাম রয়েছে কিনা তাও আপনি দেখবেন কিভাবে তা আজকে প্রতিবেদনে রইল।
লগ-ইনের পর রাজ্যের নাম নির্বাচন করতে হবে। তারপর আধার নম্বর, রেশন কার্ড নম্বর, পরিবার পরিচয়পত্র বা মোবাইল নম্বরের মাধ্যমে খোঁজা যাবে। তথ্য সঠিক হলে স্ক্রিনে পরিবারের সদস্যদের নাম দেখাবে। যদি আপনার নাম তালিকায় থাকে, তাহলে আপনি আয়ুষ্মান কার্ড তৈরির জন্য আবেদন করতে পারবেন।
কারা এই প্রকল্পের সুবিধা পান: মূলত আর্থিকভাবে দুর্বল ও নিম্ন আয়ের পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।গ্রামীণ এলাকার গরিব পরিবার, দিনমজুর, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক মানদণ্ডে যোগ্য নাগরিকরা এই সুবিধা পান (Ayushman Bharat)।













