বাংলা হান্ট ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় খরচের তালিকায় বিদ্যুতের বিল (Electricity Bill) এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মাসের শেষে বিলের অঙ্ক কমাতে বহুদিন ধরেই সরকারি সহায়তার দাবি উঠছিল। সেই প্রেক্ষাপটে এবারের রাজ্য বাজেটে (West Bengal Budget) সাধারণ মানুষের জন্য একটি উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা জানাল সরকার (West Bengal Government)।
বিদ্যুতের বিলে ছাড় দিল রাজ্য সরকার (West Bengal Government)
বাজেট বক্তৃতায় প্রতি ইউনিটে দুই টাকা করে ভর্তুকির ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই সুবিধা চালু হলে বিদ্যুৎ ব্যবহারকারীরা সরাসরি আর্থিক স্বস্তি পাবেন বলে সরকারের দাবি। ইউনিটভিত্তিক এই ছাড়ের ফলে মাসিক বিলের বোঝা অনেকটাই হালকা হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিদ্যুতের ক্রমবর্ধমান খরচ নিয়ে উদ্বেগ ছিল বিভিন্ন মহলে। সেই পরিস্থিতিতে গ্রাহকদের পাশে দাঁড়াতেই এই ভর্তুকি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজেট ঘোষণার পরে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে নির্দিষ্ট হারে আর্থিক ছাড় মিলবে।এদিকে বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণে স্মার্ট মিটার প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, সরকারি কর্মীদের আবাসনে পর্যায়ক্রমে স্মার্ট মিটার বসাতে হবে। প্রশাসনিক সূত্রের খবর, আগামী জুলাই মাস থেকেই সরকারি অফিস ও সংশ্লিষ্ট পরিকাঠামোয় এই কাজ শুরু হবে। বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে রাজ্যজুড়ে দুই কোটিরও বেশি স্মার্ট মিটার স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন : প্রথম বাজেটেই মাস্টারস্ট্রোক, ১ লক্ষ সরকারি চাকরি ও ৩৩% মহিলা কোটা
শুধু ভর্তুকিই নয়, বিদ্যুৎ ক্ষেত্রের উন্নয়নের জন্যও বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান,”বিদ্যুৎ দফতরের জন্য ৫,৩৪৫.১৬ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে”। পরিকাঠামো সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং পরিষেবার মানোন্নয়নের কাজে এই অর্থ ব্যয় করা হবে। বিদ্যুতের খরচ কমানো থেকে শুরু করে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি— রাজ্যের জনসাধারণের জন্য একাধিক বার্তা দিয়েছে সরকার।

















