‘ঋতব্রত নিজেই বহিষ্কৃত, আবার নাকি মমতাকে অপসারণ করবে’! বিস্ফোরক কুণাল

Published on:

Published on:

TMC MLA Kunal Ghosh slams Ritabrata Banerjee
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তাঁরই তৈরি তৃণমূল কংগ্রেস (TMC) ছিনিয়ে নেওয়ার দাবি জানাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ‘নতুন তৃণমূল’। এবার এই নিয়ে ঋতব্রতকে চরম আক্রমণ শানালেন বেলেঘাটের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা বললেন কুণাল… | (Kunal Ghosh)

বেলেঘাটার বিধায়ক বলেন, “আজ বাংলার মাটিতে আমাদের দলের সাধারণ কর্মীরা যখন আক্রান্ত হচ্ছেন, তখন এরা তাঁদের পাশে দাঁড়িয়ে লড়াই না করে ক্ষমতার লোভে অন্যের হাতে তামাক খাচ্ছে। এরা তৃণমূলের পিঠে ছুরি মারছে”।

এরপরেই ঋতব্রতকে তুলোধোনা করেন কুণাল। তৃণমূল বিধায়ক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি তৃণমূল থেকে অপসারণ করা হয়েছে! এটা শুনে শুধুই হাসি পায় আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় কোনও পদের মোহতাজ নয়, উনি মানুষের হৃদয়ের নেত্রী। আর ঋতব্রত নিজেই অনেক আগে দল থেকে বহিষ্কৃত হয়েছে। যে নিজেই দল থেকে বহিষ্কৃত, ও অন্য কাউকে কীভাবে দল থেকে বহিষ্কার করবে? বাংলার মানুষের কাছে মায়ের মতো নেত্রীর এমন অসম্মানের উত্তর এই রাজ্যের মানুষই আগামীদিনে বুঝিয়ে দেবে”।

আরও পড়ুনঃ ‘৮ জুলাইয়ের মধ্যে…’! ইন্দ্রনীল ও তাঁর স্ত্রীর মামলায় রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের

কুণালের দাবি, ঋতব্রত শিবির সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজ করেছে। একইসঙ্গে স্পষ্ট করে দেন, তিনি এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

বেলেঘাটার বিধায়কের কথায়, “আমরা পরিষ্কার জানাতে চাই, আমরা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ছিলাম এবং চিরকাল থাকব।… দলের সঙ্গে কোনও বেইমানি অথবা গদ্দারি করিনি, ভবিষ্যতেও করব না”।

ঋতব্রতর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে কুণাল এদিন বলেন, “দল ওকে অনেক কিছু দিয়েছে, প্রচুর সম্মান দিয়েছে। কত বড় বেইমান আর গদ্দার হলে এই রকম আচরণ করতে পারে! এখন যে দল ও অ্যাকাউন্টের টাকা খারাপ বলে ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে, এক মাস আগে সেই অ্যাকাউন্টের টাকাতেই ও ভোটে লড়েছে। সেই সময় টাকা খারাপ ছিল না?”

Kunal Ghosh

তৃণমূল বিধায়ক বলেন, “তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় সমার্থক। আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপার্সন… তাতে এগুলো করার এক্তিয়ার ওদের নেই।“

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল ভেঙে খান খান হয়ে গিয়েছে। একের পর এক সাংসদ-বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন। এই পরিস্থিতিতেও যে ক’জন দলনেত্রীর পাশ ছেড়ে যাননি, তাঁদের মধ্যে অন্যতম কুণাল। এদিন তিনিই ঋতব্রতদের কার্যত তুলোধোনা করলেন।