মেঘের দেশে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন পরিবারের সকলের সঙ্গে কার্শিয়াংয়ের অপূর্ব ‘চিমনি’তে

Published on:

Published on:

Travel Chimney a hidden gem of North Bengal
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যেতে ভালবাসেন না এমন মানুষ আপনি খুব কম পাবেন (Travel)। তবে কোথায় ঘুরতে যাবেন তা নিয়ে চিন্তা থাকলে সকলেরই। তবে চিন্তার আর কিছু নেই, আজ আপনাদের সঙ্গে এমন একটা জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে আপনি মেয়েগো পাহাড়ের লুকোচুরি দেখতে পাবেন। অপরদিকে ছবির মতন সুন্দর প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাবেন। এই জায়গাটি হল উত্তরবঙ্গের স্বল্প পরিচিতি গ্রাম চিমনি।

উত্তরবঙ্গের অজানা রত্ন ‘চিমনি’, মেঘের সঙ্গেই কাটুক দু’দিনের ছুটি (Travel)

দার্জিলিং কিংবা কালিম্পং এর মতন এখানে আসলে আপনি ভিড় দেখতে পাবেন না। তবে এখানে আসলে আপনি দেখতে পাবেন অজস্র চায়ের বাগানে ঘেরা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। যেখানে আসলে পরে আপনি অনায়াসে পাহাড়ি গ্রামে জীবন যাপন উপভোগ করতে পারবেন। পাশাপাশি পায়ে হেঁটে এই গ্রামটা ঘুরে দেখতে পারবেন (Travel)।

Travel Chimney a hidden gem of North Bengal

আরও পড়ুন: মাথায় হাত মধ্যবিত্তের! হু হু করে বাড়ল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

কার্শিয়াং এর কোলে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে গেলে আপনি শহরের কোলাহল ছেড়ে দু দিন প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। কার্শিয়াং এর চিমনি গ্রাম অন্যান্য গ্রামের থেকে একটু আলাদা। পরিচিতি লাভ করেনি এই জায়গাটি সেই ভাবে এখনো পর্যন্ত। ‌ তাই এখানে আসলে আপনি খুব একটা পর্যটকদের ভিড় চোখে দেখতে পাবেন না।

আপনি এখানে আপনার প্রিয়জনের সঙ্গে বেশ অনেকটা সময় একান্তে কাটাতে পারবেন। তাছাড়া কান পাতলে এখানে শোনা যায় পাখির কলতান। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোন পাহাড়ি গ্রামকে টেক্কা দিতে পারে চিমনি।

এখানে আসার জন্য আপনাকে প্রথমে ট্রেনে করে নামতে হবে এনজিপি। সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন চিমনি। পাশাপাশি এখানে থাকার জন্য বেশ পকেট ফ্রেন্ডলি কিছু হোমস্টে রয়েছে। তবে পরিবারকে নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসার শ্রেয় (Travel)।