মমতার মাস্টারস্ট্রোক! ঋতব্রতদের আটকাতে রাতারাতি বড় পদক্ষেপ

Published on:

Published on:

Mamata Banerjee sends TMC national working committee list to Election Commission
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার তৃণমূলের নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠন করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির। সেখানে স্থান পাননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউই। এই আবহে ঋতব্রতদের আটকাতে রাতারাতি নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ হল ‘কালীঘাট তৃণমূল’। সম্পূর্ণ ভিন্ন ও নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটির তালিকা তৈরি করে কমিশনে পাঠালেন মমতা।

চেয়ারপার্সন মমতা! অভিষেক সহ আর কে কোন পদে? | (Mamata Banerjee)

গতকাল নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠকে বসেছিলেন বিদ্রোহী তৃণমূল বিধায়করা। সেই স্পেশ্যাল সেশনে সর্বসম্মতিক্রমে হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়কে দলের চেয়ারপার্সন হিসেবে বেছে নেওয়া হয়। সাধারণ সম্পাদক হিসেবে ঘোষিত হয় ঋতব্রত সহ চারজনের নাম।

আরও পড়ুনঃ ‘কে অভিষেক?’, তৃণমূল সাংসদের নয়া ‘নামকরণ’ করলেন ঋতব্রত

জানা গিয়েছে, ঋতব্রতরা যখন এই স্পেশ্যাল সেশনে ব্যস্ত ছিলেন, সেই সময় নতুন কমিটি বানিয়ে তা কমিশনে পাঠানোর উদ্যোগ নেন মমতা। নতুন তালিকা অনুযায়ী, দলের চেয়ারপার্সন পদে রয়েছেন মমতাই। সহ সভাপতি সুব্রত বক্সী। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুগ্ম সম্পাদক দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী এবং রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য।

এছাড়া এই নতুন কমিটির সদস্য হিসেবে রয়েছেন অমিত মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, মদন মিত্র, বিমান বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, সৌগত রায় সহ একাধিক হেভিওয়েট।

Mamata Banerjee

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকা বানিয়ে নির্বাচন কমিশনের পাঠানোর পর থেকে আইনি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ ঋতব্রত শিবির ইতিমধ্যেই নিজেদের মতো করে নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সাজিয়েছে। এই পরিস্থিতিতে কমিশনের কাছে যদি দু’টি ভিন্ন দাবি জমা পড়ে, তাহলে তারা কীসে স্বীকৃতি দেয় সেদিকে নজর থাকবে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান, মমতা শিবির ও ঋতব্রত শিবিরের এই ‘লড়াই’ কমিশনের গণ্ডি পেরিয়ে আদালত অবধিও পৌঁছতে পারে।