অবশেষে বাংলায় সক্রিয় বর্ষা! আজ কোন কোন জেলায় জারি সতর্কতা? দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে বাংলায় জাঁকিয়ে ঢুকেছে বর্ষা। গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টির কারণে তীব্র গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন মানুষ। মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন জেলায় দুপুরের পর আকাশ কালো করে বৃষ্টি নামে। কোথাও কোথাও বজ্রপাতও হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বুধবারও রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি চলবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ, বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) মূলত মেঘলা থাকবে। মাঝেমধ্যেই বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

বুধবার কলকাতায় (Kolkata Weather Update) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও গরম পুরোপুরি কমবে না। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ফলে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম কিছুটা অনুভূত হতে পারে।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড় ও ডুয়ার্সের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

South Bengal Weather new warning regarding storms and rain in several districts

আরও পড়ুনঃ ‘একটাকেও বাঁচতে দেবেন না’, কুণালের আবেদনের পরেই ঋতব্রত-সন্দীপনদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস শুভেন্দুর

সব মিলিয়ে বলা যায়, বুধবারও রাজ্যের আবহাওয়ায় বর্ষার প্রভাব স্পষ্ট থাকবে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির জন্য সতর্ক করেছে হাওয়া অফিস। তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়াই ভালো।