বাংলা হান্ট ডেস্কঃ লক্ষ্মীর ভাণ্ডারের আদলে বিজেপি সরকারের উদ্যোগে রাজ্যে এসেছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। জুন মাসের শুরু থেকেই এই প্রকল্পে নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে ভাতার টাকা। তবে এখনও অনেকেই আছেন যাঁরা আগে টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি।
১ জুলাই দ্বিতীয় দফায় অন্নপূর্ণা যোজনার টাকা | Annapurna Yojana
সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুন মাসের ৩ তারিখ অবধি পাওয়া তথ্য বলছে, ২৮ লক্ষ মহিলা এই টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যেই তাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে তোলা হয়েছে। তাঁরা জুন মাসের টাকা ১ জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আনন্দে আত্মহারা রাজ্যের মহিলারা। এখনও যাঁদের টাকা ঢোকেনি তাদের কি ১ জুলাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এর উত্তর পেয়ে যেতে পারেন বাড়িতে বসেই। তা জানতে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা পোর্টালে প্রবেশ করতে হবে এবং সেখানে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অপশনে ক্লিক করতে হবে।
অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে https://socialregistry.wb.gov.in/ এ গিয়ে আবেদনকারীকে লগ ইন করে সব তথ্য জমা দিতে হবে। আপনার নাম অন্নপূর্ণা ভাণ্ডারে নথিভুক্ত আছে কি না তা দেখতে https://www.govtschemes.in/west-bengal-annapurna-bhandar-scheme এই লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারবেন বাড়িতে বসেই।
স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে Annapurna Bhandar Scheme Official Portal Link অপশনে ক্লিক করতে হবে। এরপর https://socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে Track Application Status-এ ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন।

আরও পড়ুন: ৯০০ কোটি টাকা খরচে নতুন এলিভেটেড করিডর পাচ্ছে শহর কলকাতা, কী কী সুবিধা হবে?
Track Application Status-এ ক্লিক করলে Search Using অপশন এ Select-এ নিজেদের ফোন নম্বর বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের একটি অপশন নির্বাচন করতে হবে। এরপর Enter Value-তে নম্বরটি দিয়ে ক্যাপচা সঠিকভাবে দিয়ে Search করে নিতে হবে। সেখানেই নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এমনকি কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা জেনে নিতে পারবেন।













