বাংলা হান্ট ডেস্ক: আপনার মাছের একঘেয়ে ঝোল খেয়ে কি মুখে চর পড়েছে। নতুনত্ব কোন কিছু খাবার খাওয়ার ইচ্ছে থাকলে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)।
অল্প কিছু উপকরণ লাগবে যা দিয়ে বানিয়ে ফেলুন তিলসুন্দরী (Recipe)
বাড়িতে অতিথি এসেছে। তবে নতুনত্ব কিছু খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের রেসিপি আপনার জন্য। যা রান্না করতে খুব অল্প সময় লাগবে। দেখে নিন আজকের রেসিপি (Recipe)।

আরও পড়ুন: মাটন মানেই কষা বা ঝোল নয়, ডালচার অনবদ্য স্বাদ চেখে দেখেছেন? রইল রেসিপি
উপকরণ:
৪ টুকরো রুই মাছ
২ টেবিল চামচ গোবিন্দভোগ চাল
৩-৪ টেবিল চামচ সাদা তিল
৩-৪টি লবঙ্গ
আধ ইঞ্চি আদা
২-৩টুকরো দারচিনি
৩-৪টি কাঁচালঙ্কা
ধনেপাতা
স্বাদমতো নুন, চিনি
২টি শুকনো লঙ্কা
১ চা-চামচ জিরে
প্রণালী: প্রথমে মাছ নুন-হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এরপর চাল, সাদা তিল, গরম মশলা শুকনো খোলায় নাড়াচাড়া করে জল দিয়ে বেটে নিন। এরপর কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিন। যোগ করুন আদা-লঙ্কা বাটা। হালকা কষিয়ে যোগ করুন সাদা তিল বাটা। স্বাদমতো নুন-চিনি দিয়ে আঁচ কমিয়ে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে দিতে হবে মাছ। মাছ হালকা নাড়াচাড়া করে অল্প গরম জল দিয়ে আঁচ কমিয়ে ফুটতে দিন। একেবারে শেষ ধাপে ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।













