প্রবল দুর্যোগের সতর্কতা জারি! বৃহস্পতিতে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝড়-বৃষ্টি? আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(239)
Follow

বাংলাহান্ট ডেস্ক: জুন মাসের শেষ সপ্তাহে রাজ্যে খেল দেখাচ্ছে বর্ষা। দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড়-বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বেশ কয়েকটি জেলা ভিজতে পারে। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি হয়েছে কোথাও কোথাও। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জেলায়।

বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি জারি থাকবে। বৃষ্টি ও ঝড়ের পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের বিশেষজ্ঞদের সতর্কতা, দুর্যোগের সময় কোনও অবস্থাতেই খোলা আকাশের নীচে বা গাছের তলায় আশ্রয় নেওয়া যাবে না। সুরক্ষিত পাকা বাড়ির ভেতরে থাকার কথা বলা হয়েছে।

আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক দিন আংশিক মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। টানা বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হলেও বহাল রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি।

south bengal weather(236)

আরও পড়ুন: রেলের উচ্ছেদের নোটিশে স্থগিতাদেশ! হাইকোর্টের পুনর্বাসন-নির্দেশে স্বস্তিতে একাধিক পরিবার

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়িতে। এই দুই জেলায় রয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।