বিধবা ভাতা বা বার্ধক্য ভাতায় আবেদন করতে চান? ফর্ম কোথায় পাওয়া যাবে জানুন

Published on:

Published on:

Where to get Government scheme old age pension widow allowance application form
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এবারের রাজ্য বাজেটে একগুচ্ছ জনমুখী ঘোষণা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে নিয়োগ, সব দিকে আলাদা করে নজর দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)। সেই সঙ্গেই দীর্ঘ অপেক্ষার পর বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা, এই দুই সরকারি প্রকল্পের টাকা (Government Scheme) বাড়ানো হয়েছে। এবার থেকে মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন উপভোক্তারা।

এই দুই প্রকল্পের ফর্ম কোথায় মিলবে? | (Government Scheme)

তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিধবা, বয়স্ক ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসে মাসে ১ হাজার টাকা করে দেওয়া হতো। গুঞ্জন শোনা যাচ্ছিল, বিজেপি সরকার হয়তো বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা বাড়িয়ে ২ হাজার টাকা করতে পারে। সেই জল্পনা সত্যি না হলেও ৫০০ টাকা বাড়িয়েছে রাজ্যের নতুন সরকার।

আরও পড়ুনঃ তারাতলা-কাণ্ডের জেরে কলকাতার সব নির্মাণকাজ বন্ধ! কতদিনের জন্য? জানালেন মুখ্যমন্ত্রী

সোমবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, রাজ্যের বিধবা, বয়স্ক ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। এবার থেকে মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন তাঁরা। এরপর থেকে অনেকেরই প্রশ্ন, এই প্রকল্পগুলিতে আবেদনের ফর্ম কোথায় পাওয়া যাবে?

জানা গিয়েছে, রাজ্য সরকার যে আগামী জনকল্যাণ শিবিরগুলি আয়োজন করবে, সেখানে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদনপত্র পাওয়া যাবে। সেখান থেকে নতুন আবেদনকারীরা সহজেই আবেদন করতে পারবেন। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রবীণ নাগরিকদের আশ্বস্ত করে আগেই বলেছেন, শিবির শেষ হওয়ার পর সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক নাগরিকদের আবেদনপত্র পৌঁছে দেবেন। এমনকি সেই আবেদনপত্র ফিল আপ করতেও সাহায্য করবেন তাঁরা।

Where to get Government scheme old age pension widow allowance application form

এদিকে সম্প্রতি মন্ত্রী দিলীপ ঘোষ বলেছিলেন, শীঘ্রই বর্ধিত হারে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা দেওয়া শুরু হবে। এবার অর্থমন্ত্রী বললেন, আগামী ২ মাসের মধ্যে বিভিন্ন আর্থিক অনুদান সংক্রান্ত ভাতা দেওয়ার চেষ্টা করা হবে।

বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার উপভোক্তারা দীর্ঘদিন ধরে মাসে ১ হাজার টাকা করে পাচ্ছিলেন। কবে ভাতা বাড়ানো হবে সেই অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে তাঁদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। এতে অনেকের মুখেই হাসি ফুটেছে।