কর্মীদের জন্য সুখবর! বাধ্যতামূলক অ্যাপয়েন্টমেন্ট লেটার, ২৪০০ কোটির প্রকল্প ঘোষণা কেন্দ্রের

Published on:

Published on:

EPFO Interest Rate Decision FY26
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের কয়েক কোটি কর্মীদের উদ্দেশ্যে বড় সুখবর দিল। শ্রমবিধি (Labour Law) আগেই জানানো হয়েছে। এবার বাধ্যতামূলক হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এছাড়াও বিকশিত ভারত রোজগার যোজনা বা PM-VBRY এর আওতায় প্রায় ২৪০০ কোটি টাকার আর্থিক সুবিধা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। ফলে দেশে নতুন কর্মসংস্থান থেকে চাকরির নিরাপত্তা আগের থেকে অনেকটাই বা বাড়বে বলে মনে হচ্ছে।

বাধ্যতামূলক হচ্ছে অ্যাপয়ন্টমেন্ট লেটার

আজও দেশের কোটি কোটি মানুষেরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। যার ফলে দীর্ঘ কয়েক বছর কাজ করুন বা সদ্য কারোরই কোনো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নেই। ফলে বেতন থেকে শুরু করে ছুটি, সামাজিক সুরক্ষার মত যোজনা থেকে বঞ্চিত হন অনেকেই। এমনকি বহুবার বেতন সহ আরও একাধিক বিষয়ে শুরু হয় বিতর্ক। তবে এবার নতুন শ্রম বিধি লাগু হতে কর্মীরাও আইনি সুরক্ষা পাবেন।

আরও পড়ুনঃ ফের বাড়িতে CID! ডিজে মামলায় ৩০ জুন কণ্ঠস্বর রেকর্ড করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

২৪০০ কোটি টাকার আর্থিক সুবিধা প্রদান করা হবে

দেশের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার সূচনা করা হয়েছে। এই প্রকল্পের দ্বারা প্রথমবার যে  কাজে যোগ দিচ্ছেন যে সমস্ত কর্মীরা তাদের একটি নির্দিষ্ট অঙ্কের আর্থিক সাহায্য করা হবে। এছাড়া এই সিদ্ধান্তের ফলে করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্রে নিয়োগ বাড়াতে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, অ্যাপয়েন্টমেন্ট লেটার বাধ্যতামূলক হওয়ায় কর্মীরা চাকরির ক্ষেত্রে অধিক স্বচ্ছতা ও নিরাপত্তা প্রদান করবে। একই সাথে কর্মসংস্থানমুখী আর্থিক দেশের চাকরি বাজারে নতুন গতি আনতে পারে। অর্থাৎ, একদিকে চাকরির অধিকার আরও সুরক্ষিত হবে, অন্যদিকে নতুন চাকরির সুযোগও বাড়বে। যা দেশের শ্রমবাজারের জন্য একটি বড় ইতিবাচক পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রতিবছরের ন্যায় এবছরেও EPF এর সুদের হারের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৫-২৬ সালের জন্য EPF এর সুদ 8.25% ই রাখা হয়েছে। আপনিও যদি একজন পিএফ প্রাপক হন তাহলে কত টাকা পাচ্ছেন কবে টাকা ঢুকছে ও কত জমছে সেটা UMANG অ্যাপ কিংবা EPFO এর অফিসিয়াল পোর্টালে লগইন করে চেক করে নিতে পারবেন।