Durga Puja 2026 Live Updates

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী, উত্তরবঙ্গে নাচের মঞ্চ থেকে এখন টি সিরিজের পুজোর গানে পিয়ালি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দর্শকরা তাঁকে চেনেন টেলিভিশনের পরিচিত মুখ হিসেবে। জি বাংলায় পরপর জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন অভিনেত্রী পিয়ালি শাসমল (Piyali Sasmal)। তবে ছোটবেলা থেকেই তাঁর স্বপ্নটা নাচকে ঘিরে। আর সেই ভালোবাসা থেকেই এবার টি সিরিজ বাংলার পুজোর গানে পিয়ালি। নন্দী সিস্টার্সের ‘পুজোর কটা দিন’-এ কাজ করলেন তিনি।

পুজোর গানের মিউজিক ভিডিওতে পিয়ালি শাসমল (Piyali Sasmal)

পুজোর মরশুমে কেরিয়ারে বড় ব্রেক পেলেন পিয়ালিও। সিরিয়ালে অভিনয় ছাড়াও ভিন্ন কিছু করার সুযোগ। টি সিরিজ বাংলার ইউটিউব চ্যানেলে নন্দী সিস্টার্সের পুজোর গান ‘পুজোর কটা দিন’এ কাজের প্রস্তাব পান তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং বিপুল ভালোবাসা পেয়েছে মিউজিক ভিডিওটি। সেই সঙ্গে অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও নতুন করে পরিচিতি পেয়েছেন পিয়ালি।

Piyali Sasmal starred in t series music video

কীভাবে শুরু কেরিয়ার: ছোট থেকেই নাচ এবং অভিনয়ের প্রতি বিশেষ আকর্ষণ ছিল পিয়ালির। ‘এবিপি পুজোর নন্দিনী’র বিজয়ী হওয়ার পর তাঁর কাছে দুটি ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব আসে। ‘সাঁঝের বাতি’ দিয়ে শুরু হয় তাঁর অভিনয়ের সফর। এরপর আর ফিরে তাকাতে হয়নি পিয়ালিকে।

আরও পড়ুন : চিকেন-মাটন ফেল, এভাবে লাল লাল ঝাল ঝাল করে রাঁধুন কাতলা, রইল রেসিপি

অভিনয় থেকে নাচের মঞ্চে: ‘ফুলকি’, ‘খেলনা বাড়ি’ সিরিয়ালের হাত ধরে আরও জনপ্রিয়তা পান অভিনেত্রী। নাচের মঞ্চ থেকে অভিনয় জীবনে পা রেখে কেরিয়ারে আরও অগ্রগতি হয় পিয়ালির (Piyali Sasmal)। আর এবার তাঁর সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক। এই মিউজিক ভিডিও যে তাঁর স্বপ্নপূরণের পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : দীপাবলির মুখে ধামাকা উপহার, সাঁতরাগাছি থেকে এবার এক ট্রেনেই রাজস্থান, জানুন টাইমটেবিল

অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা আর এবার নৃত্যশিল্পী হিসেবেও নতুন পরিচিতি, স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন পিয়ালি। অভিনয়ের পাশাপাশি নিজের নাচের দিকেও এবার বিশেষ গুরুত্ব দিন এটাই কামনা তাঁর ভক্তদেরও।