Durga Puja 2026 Live Updates

দীপাবলির মুখে ধামাকা উপহার, সাঁতরাগাছি থেকে এবার এক ট্রেনেই রাজস্থান, জানুন টাইমটেবিল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দীপাবলির আগেই বাংলার জন্য বড় উপহার। রেলের উদ্যোগে এবার সাঁতরাগাছি থেকে জয়পুর রুটে চালু হতে চলেছে নতুন ট্রেন (Indian Railways) পরিষেবা। সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি এই ট্রেন পরিষেবার সূচনা করবেন বলে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং উপস্থিত থাকবেন এই শপথগ্রহণ অনুষ্ঠানে।

কখন চলবে এই নতুন ট্রেন (Indian Railways)?

রেল সূত্রে খবর, প্রতি বুধবার ট্রেনটি সাঁতরাগাছি স্টেশন থেকে দুপুর ২ টো ১৫ তে ছেড়ে পরদিন বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ জয়পুর সংলগ্ন খাতিপুরা স্টেশনে পৌঁছাবে। ফিরতি পথে পরদিন শুক্রবার সকাল ৯ টা ২০ তে ট্রেনটি ছেড়ে পরদিন সন্ধ্যা ৭ টা ৪৫ এ পৌঁছাবে সাঁতরাগাছি স্টেশনে।

New Indian railways train to run from santragachi to jaipur

কী কী কামরা থাকবে: জানা যাচ্ছে, আপাতত ১৬ কামরার এলএইচবি কোচ ব্যবহার করে চালানো হবে ট্রেন। ট্রেনের সংরক্ষিত শ্রেণিতে থাকবে ৮ টি স্লিপার কামরা, ১ টি থ্রি এসি, ৩ টি ৩ এসি ইকোনমি কামরা থাকবে। পশ্চিমবঙ্গ থেকে খড়গপুর, টাটানগর, রাঁচি হয়ে রাজস্থানের জয়পুরগামী যাত্রীদের জন্য এই সাপ্তাহিক ট্রেন চালু করতে চলেছে রেল।

আরও পড়ুন : এবারে আর রাস্তায় নয়, চোরবাগানের পর বামা কালীর নাচ নিয়ে বড় সিদ্ধান্ত উদ্যোক্তাদের

কবে কখন চলবে ট্রেন: প্রস্তাবিত সময়সূচী অনুযায়ী, ১৮০৬১ সাঁতরাগাছি-খাতিপুরা এক্সপ্রেস (Indian Railways) সাঁতরাগাছি থেকে দুপুর ২ টো ১৫ তে ছেড়ে পরদিন বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ জয়পুর সংলগ্ন খাতিপুরা স্টেশনে পৌঁছাবে। ফিরতি পথে ১৮০৬২ খাতিপুরা-সাঁতরাগাছি এক্সপ্রেস শুক্রবার সকাল ৯ টা ২০ তে ছেড়ে পরদিন সন্ধ্যা ৭ টা ৪৫ এ পৌঁছাবে সাঁতরাগাছি স্টেশনে।

আরও পড়ুন : চিকেন-মাটন ফেল, এভাবে লাল লাল ঝাল ঝাল করে রাঁধুন কাতলা, রইল রেসিপি

যাত্রাপথে খড়গপুর, চাণ্ডিল, পুরুলিয়া, মুরি, রাঁচি, লোহরদাগা, টোরি, লাতেহার, বরওয়াডিহ, ডালটনগঞ্জ, গড়ওয়া রোড, জাপলা, দেহরি অন সোন, সাসারাম, ভাভুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজ, ফতেপুর, কানপুর সেন্ট্রাল, তুন্ডলা, ইদগাহ, আগ্রা, খেরলি, মান্ডওয়ার মহুয়া রোড, বান্দিকুই জংশন এবং দৌসা স্টেশনে থামবে ট্রেন।