বাংলা হান্ট ডেস্ক: বহু মানুষই উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে এই সময় উত্তরবঙ্গে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতন। তবে আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান (Travel)। তাহলে যেতে পারে উত্তরবঙ্গের কালিম্পং এর কাছে অবস্থিত সামালবংয়ে। এখানে গেলে আপনি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। পাশাপাশি উপভোগ করতে পারবেন এখানকার গ্রাম্য জীবন।
দার্জিলিং নয়, ছুটিতে বেছে নিন সামালবঙ (Travel)
এখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। আছাড়া আপনি যদি শহরের কোলাহল ছেড়ে দূরে থাকতে চান, তাহলে অবশ্যই ঘুরে আসুন যেই জায়গা থেকে। এখানে গেলে আপনি যেমন পাহাড়ি পরিবেশ উপভোগ করবেন। তেমনি পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে চা বাগান দেখার সুযোগ পাবেন (Travel)।

আরও পড়ুন: স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা; কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট প্রাইস
এখানে আসলে আপনি চারপাশে সবুজ পাহাড়, ঘন জঙ্গল আর দূরে তিস্তা নদীর অবিরাম বয়ে চলা মনকে শান্ত করে দেয়। পরিষ্কার আকাশ থাকলে দূরে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ঝলকও দেখা যায়। সূর্যোদয় আর সূর্যাস্ত এখানে বিশেষ ভাবে মনমুগ্ধকর আকাশের রঙ বদলের খেলা আপনাকে মুগ্ধ করবেই।
পাশাপাশি চাইলে ছোটখাটো ট্রেকিং করতে পারেন আশপাশের জঙ্গলে। স্থানীয় গ্রাম ঘুরে তাদের জীবনযাপন কাছ থেকে দেখার সুযোগ পাবেন। চাইলে হোম-স্টেতে বসে গরম চা আর পাহাড়ি খাবারের স্বাদ নিতে পারেন।
এছাড়াও সামালবং-এর আসল আকর্ষণ তার নিস্তব্ধতা ও অফবিট পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে, এখানে আপনি পাবেন একেবারে নির্জন, শান্তিতে সময় কাটানোর সুযোগ (Travel)।













