বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল LPG গ্রাহকদের জন্য স্বস্তির খবর মিলেছে। ইতিমধ্যেই সরকার নন-ডোমেস্টিক প্যাকড LPG সরবরাহের (LPG Cylinder) ওপর থেকে সেক্টর-ওয়াইজ সমস্ত বিধিনিষেধ তুলে নিয়েছে।
এলপিজি নিয়ে কেন্দ্রের নতুন সিদ্ধান্ত (LPG Cylinder)
এই সরবরাহ পশ্চিম এশিয়া সঙ্কটের পূর্ববর্তী পর্যায়ের মতো ফিরিয়ে আনা হয়েছে। এছাড়াও, সঙ্কটের শুরুতে বন্ধ হয়ে যাওয়া বাল্ক LPG সরবরাহের ক্ষেত্রেও নতুন নিয়ম লাভ হয়েছে। সঙ্কট পূর্ববর্তী ব্যবহারের ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। যা বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনে দিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক অনুসারে, LPG সরবরাহ পরিস্থিতির সাম্প্রতিক উন্নতির ফলেই এই সরবরাহ পুনরায় চালু করা হয়েছে (LPG Cylinder)।

আরও পড়ুন: শনি ও রবিবার যাত্রী ভোগান্তির আশঙ্কা, হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন
তবে শুধু বাণিজ্যিক ও ইন্ডাস্ট্রিয়াল এলপিজি সরবরাহ নয়, ইরান-আমেরিকার সঙ্কট কাটতেই বাল্ক এলপিজি সরবরাহও কিছুটা স্বাভাবিক করা হয়েছে। যুদ্ধের আগে বাল্ক সরবরাহ যা ছিল, তা ৫০ শতাংশ স্বাভাবিক করা হল।
এছাড়াও সাধারণ জনগণ বা গৃহস্থালি গ্রাহকদের জন্য এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দিতে সরকার ESMA প্রয়োগ করেছিল। নির্দেশ দেওয়া হয়েছিল যে C3 ও C4 হাইড্রোকার্বন স্ট্রিম এলপিজি উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে।
তবে এখন সরকার এই বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে C3-C4 স্ট্রিম আবার পেট্রোকেমিক্যাল উৎপাদন এবং অন্যান্য ডাউনস্ট্রিম শিল্পে ব্যবহার করা যাবে (LPG Cylinder)।













