বাংলা হান্ট ডেস্ক: খাস কলকাতায় বড়সড় দুর্ঘটনা। তারাতলার একটি নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ল। স্থানীয় সূত্রে খবর অনুযায়ী সেখানে অনেকেই কাজ করছিলেন। আটকে পড়েছেন অনেকেই ওই ধ্বংস স্তুপ এর নিচে। উদ্ধার কাজ শুরু করা করেছিলসেনা বাহিনী (Taratala)। তবে এবার এই দুর্ঘটনা এমনিতে সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। পাশাপাশি আহত সংখ্যা বর্তমানে ১৯ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজন। শনিবার সকালে কলকাতা পুলিশের তরফ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
হুড়মুড়িয়ে ভাঙল গোডাউন তারাতলায় বড় দুর্ঘটনা (Taratala)
জানা যায় বুধবার দুপুরে আচমকাই ওই নির্মীয়মান গুদামটি ভেঙে পড়ে তারা তলার (Taratala)। সেই গুদাম তৈরির কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন তারা।

আরও পড়ুন: শনি ও রবিবার যাত্রী ভোগান্তির আশঙ্কা, হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন
সূত্র মারফত জানা গিয়েছে, এসএসকেম এ ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসাধীন থাকা কালীন খালেক সরকারের শুক্রবার দুপুরে মৃত্যু হয়। তার অবস্থা আশঙ্কা জনক ছিল বলে জানা গিয়েছে। তার মৃত্যুর পর এই দুর্ঘটনায় সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬।
এছাড়াও মর্মান্তিক এই দুর্ঘটনায় ইতিমধ্যেই ১২ জন মৃতের নাম প্রকাশ পেয়েছে। তাঁরা হলেন কৃষ্ণা চৌধুরী (৪৯), রোহিত চৌধুরী (২০), চন্দ্রমা চৌধুরী (৬০), রাহুল চৌধুরী (১৭), পপ্পু কুমার রজক (৪০), ঘি কুমার (১৭), আসগর হুসেন (৫৪), সাহিল সর্দার (১৭), হাসান ইমাম (৪৪), গণেশ কালিন্দী (৪৫), নবীন সিং (৪৪) এবং স্বপন মন্ডল (৫৬)।
উল্লেখ্য, কী করে এই দুর্ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যেই প্রাক্তন মেয়রের প্রাক্তন OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায় লিজ়–হোল্ডার সংস্থার কর্তাদের গ্রেপ্তার এই ঘটনায় গঠিত হওয়া SIT-এর তদন্তকারীরা (Taratala)।













