বাংলা হান্ট ডেস্ক: শনিবার অনেকের বাড়িতেই নিরামিষ রান্না হয়ে থাকে। এবার হঠাৎ করে যদি অতিথি চলে আসেন বাড়িতে তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা শেষ থাকে না। তবে চিন্তা করে লাভ নেই। বাড়িতে যদি এঁচোড় থাকে তাহলে বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপিটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এঁচোড়ের এই রেসিপিটি (Recipe)
শনিবার বাড়িতে মাছ, মাংস হবে না। তাতেও চিন্তা নেই। মাটন না হোক, অতিথিরপাতে এবার তুলে দিন গাছপাঁঠা। এঁচোড় কষিয়ে রাঁধতে পারলে তা দিব্যি টক্কর দেবে পাঁঠার মাংসকে। তাই অতিথি আসার আগেই জেনে নিন এঁচোড়ের এক সুন্দর রেসিপি (Recipe)।

আরও পড়ুন: এক ধাক্কায় বাড়ল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট গোল্ড রেট…
উপকরণ:
এঁচোড়- ২৫০ গ্রাম
পোস্ত- ৪ টেবিল চামচ
দারচিনি- ১-২ টি
এলাচ- ৩-৪ টি
লবঙ্গ- ২-৩ টি
গোটা জিরে- ১ চা চামচ
আদা রসুন বাটা- ১ চা চামচ
জিরেগুঁড়ো- আধ চা চামচ
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ
গরম মশলা গুঁড়ো- আধ চা চামচ
কাঁচালঙ্কা- ৩-৪ টি
প্রণালী: এঁচোড় ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিন প্রথমে। অন্যদিকে পোস্ত (Recipe) বেটে রেডি করে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ফোরন দিন দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরে। তার মধ্যে এঁচোড় দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর দিয়ে দিন আদা রসুন বাটা।এবার পালা সমস্ত গুঁড়ো মশলার। একে একে সমস্ত মশলা দিয়ে সামান্য জল দিয়ে বেশ করে কষান। কাঁচালঙ্কা আর নুন দিয়ে ততক্ষণ কষান যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। এরপর আরও কিছুটা জল দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দিন ১৫ মিনিট মতো। শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এঁচোড় পোস্ত (Recipe)।













