পড়ুয়াদের জন্য সুখবর! স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বড় আপডেট, দেখুন কবে ঢুকবে টাকা

Published on:

Published on:

SVMCM Scholarship Status Update Scholarship Sanctioned and money getting disbursed
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ (SVMCM Scholarship) প্রদান করা হয়। বিগত কয়েক মাস ধরে যে সমস্ত পড়ুয়ারা এর জন্য ফর্ম ফিলআপ করেছিল তাঁরা অপেক্ষায় ছিল কবে টাকা ঢুকবে। এবার SVMCM স্কলারশিপ নিয়ে এল বড় আপডেট। শুরু হয়েছে টাকা দেওয়ার পক্রিয়া।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া শুরু

যেমনটা জানা যাচ্ছে শিক্ষা দফতর থেকে স্কলারশিপের টাকা যোগ্য ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানোর কাজ শুরু হয়েছে। তাই যারা চিন্তায় ছিল যে বাজেটের পর হয়তো স্কলারশিপের টাকা নাও পাওয় যেতে পারে তাদের চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মত কোনো জনকল্যাণমূলক প্রকল্প বা স্কলারশিপ বন্ধ হচ্ছে না।

বদলাচ্ছে SVMCM Scholarship এর স্ট্যাটাস

যে সমস্ত পড়ুয়ারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের ড্যাশবোর্ডে লগইন করলেই নতুন আপডেট দেখা যাবে। অনেকেরই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘Application Sanctioned (Scholarship Amount Disbursed)’ দেখাচ্ছে। অর্থাৎ তাদের ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে। এবার অর্থ দফতর থেকে ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানোর দেরি।

আরও পড়ুনঃ ভুলে যান যানজট! ৮৯০ কোটি খরচে দ্বিগুণ চওড়া হচ্ছে নন্দকুমার-দিঘা জাতীয় সড়ক

কত দিকে ঢুকবে স্কলারশিপের টাকা?

এখন স্ট্যাটাসে টাকা অনুমোদন হয়ে গেছে দেখার পরেই অনেকে উৎসুক হয়ে পড়েছেন কবে টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেটা জানার জন্য। এক্ষেত্রে বলে রাখা ভালো টাকা পাঠানোর কাজ শুরু হলেও সবাই যে একই দিনে ও তৎক্ষণাৎ টাকা পেয়ে যাবে এমনটা নয়। মোটামুটি ৭-৮ দিনের মধ্যে টাকা ঢুকবে ও একাধিক ব্যাচে টাকা পাঠানো হবে। ফলে কারোর আগে তো কারোর আবার পরে টাকা ঢুকতে পারে। যাদের টাকা দেওয়া হচ্ছে তাদের ফোনে একটি মেসেজও যাচ্ছে।

স্ট্যাটাসে Sanctioned কিন্তু মেসেজ না পেলে কি করবেন?

যদি আপনার ফোনে টাকা ঢোকার কোনো মেসেজ না আসে অথচ স্ট্যাটাসে Sanctioned লেখা দেখায় তাহলে চিন্তার কোনো কারণ নেই। অনেক সময় সিস্টেম আপডেট হতে সময় লাগতে পারে। তাই কিছুদিনের মধ্যেই টাকা পাওয়ার মেসেজ ও টাকা ধাপে ধাপে ঢুকে যাবে।