বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এদিন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিয়মরক্ষা করতে জর্ডানের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা (Argentina)। আপাত গুরুত্বহীন ম্যাচে মেসিকে (Lionel Messi) শুরু থেকে নামার নেই আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু মাত্র ৩০ মিনিটের জন্য মাঠে নেমেই ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করলেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) গ্রুপের শেষ ম্যাচে ৩-১ ফলে জয় পেয়ে নক-আউটে পৌঁছলো লা অ্যালবিসেলেস্তে। বিশ্বকাপের মঞ্চে ১৯ গোল করে ফেললেন মেসি।
এদিন মেসির অনুপস্থিতিতে দুটি গোল আসে। ১৯ মিনিটে লো সেলসোর অসাধারণ ফ্রি কিক থেকে লিড নেয় আর্জেন্টিনা। তারপর লাউতারো মার্টিনেজ পেনাল্টি থেকে গোল পান ম্যাচের ৩১ মিনিট। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামা জর্ডান ফুটবলার মৌসা তামারি ব্যবধান কমান। চলতি টুর্নামেন্টে এই প্রথম গোল হজম করলো গতবারের চ্যাম্পিয়নরা।
কিন্তু মেসি নামার পর আর আর ম্যাচে ফেরার চেষ্টা করতে পারেনি জর্ডান। এদিন বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৭ ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড করলেন মেসি। গতবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু করে এইবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ অবধি টানা গোল করে চলেছেন এলএমটেন। আজকের গোলটি ছিল তার কেরিয়ারের ৭২ তম ফ্রি কিক গোল। বিশ্বের সবচেয়ে বেশি ফ্রি কিক থেকে গোল করে তারকা হতে আর পাঁচ বার ফ্রি কিক থেকে বল জালে জড়াতে হবে তাকে।
এছাড়া আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসের কোনও নির্দিষ্ট বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও এখন তার নামের পাশেই। নক-আউটে এখন ৫ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট কেপ ভার্দের মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা। সেই ম্যাচের পর শেষ ষোল পর্যায়ে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা মিশর।
আরও পড়ুন: নক আউটে ব্রাজিল বনাম জাপান! নেইমার কি পুরো ম্যাচ খেলবেন? কার দিকে তাকিয়ে সাম্বা ব্রিগেড?
বলাই বাহুল্য আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে পৌঁছানো এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। দুর্দান্ত ছন্দে থাকা দলটি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর জন্য পেয়েছে সহজতম প্রতিপক্ষদের। এক বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড গড়ে গোল্ডেন বুট জেতা যেন লিওনেল মেসির কাছে এখন গাছ থেকে আম পেড়ে খাওয়ার মতোই সহজ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।













