বাংলাহান্ট ডেস্ক : চিকেন পছন্দ নয়, এমন মানুষের খোঁজ মেলা দুষ্কর। প্রোটিনে ভরপুর মুরগির মাংস পছন্দ করেন প্রায় সকলেই। উপরন্তু এখন মাটনের যা দাম তাতে চিকেনের (Recipe) দিকেই ঝুঁকছেন সকলে। প্রোটিনের পাশাপাশি ভিটামিন এ, ভিটামিন বি ৬, ভিটামিন বি ১২, ভিটামিন ডি, ভিটামিন ই, আয়রন, ম্যাগনেসিয়াম এর মতো একাধিক উপকারী উপাদান রয়েছে।
দেশি মুরগির মাংসের সুস্বাদু রেসিপি (Recipe)
এখন ব্রয়লার মুরগির মাংস বেশি খাওয়া হয়। কিন্তু দেশি মুরগির মাংসে থাকে অনেক বেশি পুষ্টিগুণ। কোনও কৃত্রিম উপাদান থাকে না দেশি মুরগির মাংসে। দেশি মুরগির মাংসে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ভালো রাখে ব্রেন ও হার্ট। রইল দেশি মুরগির এক দারুণ রেসিপি-

বাটা মশলায় দেশি মুরগির মাংস রেসিপির উপকরণ:
মুরগির মাংস- ১ কেজি
আলু- ৬-৭ টুকরো
পেঁয়াজ কুচি- ১ কাপ
রসুন বাটা- ১ চা চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
হলুদ বাটা- ১ চা চামচ
লঙ্কা বাটা- ২ চা চামচ
তেজপাতা- ২ টি
দারচিনি- ২ টি
এলাচ- ৩-৪ টি
গরম মশলা বাটা- ১ চা চামচ
কাঁচালঙ্কা- ৪-৫ টি
পেঁয়াজ বেরেস্তা বাটা- ১ চা চামচ
আরও পড়ুন : আজ ফের বন্ধ বিদ্যাসাগর সেতু, কতক্ষণ ব্যাহত হবে যান চলাচল? জেনে নিন আগেভাগে
বাটা মশলায় মুরগির মাংসের প্রণালী: প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে দারচিনি, এলাচ, তেজপাতা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ ভাজা ভাজা হলে রসুন, আদা, লঙ্কা, জিরে, হলুদ, নুন দিয়ে আর সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে মাংস (Recipe) দিয়ে ভালো করে কষিয়ে আগে থেকে ভাজা আলু দিয়ে দিতে হবে।
আরও পড়ুন : চকচকে, চওড়া পেটি দেখেই কিনছেন? সেরা স্বাদের ইলিশ চিনুন এভাবে
এবার দু কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে গরম মশলা বাটা, বেরেস্তা বাটা ও কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে। মাঝারি আঁচে আরও কিছুক্ষণ দম দিয়ে পরিবেশন করুন গরম গরম।













