বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে প্রতিদিনই ঘটে চলেছে একের পর এক ঘটনা। সেই ঘটনা থেকেই উদ্ভব হয় সংবাদের। আর সেই সংবাদ (Bangla Hunt Media Academy) সঠিক এবং নির্ভুলভাবে উপস্থাপনের মাধ্যমে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম সমাজের দর্পণ হিসাবে কাজ করে। রাজ্য-দেশের গণ্ডি ছাড়িয়ে সমগ্র বিশ্বেই যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়েছে সংবাদমাধ্যমের কার্য পদ্ধতি। উন্নত হয়েছে সমগ্র ব্যবস্থা।
স্বপ্নপূরণ করবে বাংলা হান্ট মিডিয়া একাডেমি (Bangla Hunt Media Academy):
এদিকে, সংবাদমাধ্যমের ‘হৃৎপিণ্ড’ হলেন সাংবাদিকরা। তাঁদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিমুহূর্তের আপডেট দর্শক এবং পাঠকরা খুব সহজেই জানতে পারেন। তবে, দর্শক এবং পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার নেপথ্যে যে কর্মযজ্ঞ চলে তার পুরোটা জুড়েই থাকেন সাংবাদিকরা।

এমতাবস্থায়, পেশাগত দিক থেকেও সাংবাদিকতার গুরুত্ব যে অত্যন্ত অপরিসীম তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই এই সাহসী কর্মজগতে পদার্পণের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার কথা ভাবেন। তাঁদেরকেই প্রত্যক্ষভাবে সাহায্য করতে প্রস্তুত ইতিমধ্যেই বঙ্গে ডিজিটাল মিডিয়ার জগতে পাঠকদের মন জয় করার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠা বাংলা হান্ট ডিজিটাল মিডিয়া প্রাইভেট লিমিটেডের অন্তর্গত বাংলা হান্ট মিডিয়া একাডেমি। জগন্নাথ দেবের স্নানযাত্রার পূণ্যলগ্নে শুরু হয়েছে এই প্রতিষ্ঠানের সফর।
আরও পড়ুন: ‘গম্ভীরকে কোচিংয়ে নেব না’, T20 সিরিজে পরাজয়ের পর ভারতের কোচকে ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের
সাংবাদিকতার সঠিক ব্যাকরণ শেখার মাধ্যমে দক্ষ সাংবাদিক হয়ে ওঠার ক্ষেত্রে বাংলা হান্ট মিডিয়া একাডেমি হয়ে উঠতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী। অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর মাধ্যমে সাংবাদিকতার প্রতিটি স্তরকে ভালোভাবে উপস্থাপিত করার পাশাপাশি এই প্রতিষ্ঠানে মিলবে সঠিক ব্যবহারিক প্রশিক্ষণও। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রেও সহায়তা প্রদান করবে বাংলাহান্ট মিডিয়া একাডেমি।
তাই, সাংবাদিকতার মত একটি মহৎ পেশাকে সঙ্গী করে যাঁরা এগিয়ে যেতে চান তাঁদের কাছে এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ। কলকাতার বুকে এই প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে আপনার স্বপ্নপূরণের ঠিকানা। ইতিমধ্যেই বাংলা হান্ট মিডিয়া একাডেমিতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। এমতাবস্থায়, ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন ৯৭৪৮৬৭৬৪২৯ এই নম্বরে।
ইমেল: bhmaedu@gmail.com
অফিসিয়াল ওয়েবসাইট: www.bhma.in













