ইলিশের স্বাদে বনেদি ছোঁয়া, ঠাকুরবাড়ির এই রেসিপি একবার খেলেই ভুলবেন না

Updated on:

Updated on:

Recipe delicious recipe from the thakur family using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। এবার সেই মাছ যদি ইলিশ হয় তাহলে তো আর কোন কথাই নেই। আর তেমনি আজকে প্রতিবেদনে রইল ইলিশে এমন একটি অভিনব রেসিপি যা আপনি আগে কখনো ট্রাই করেছেন বলে মনে হয়নি। অতএব দেখে নিন কিভাবে বানাবেন বনেদি ছোঁয়ায় ইলিশের এই রেসিপিটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ঠাকুরবাড়ির এই রেসিপি (Recipe)

বাড়িতে হঠাৎ করে যদি অতিথি চলে আসে তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন। তা নিয়ে চিন্তার শেষ থাকে না। তবে আজ এমন একটা রেসিপি শেয়ার করবো যেখানে আপনি সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।

Recipe delicious recipe from the thakur family using just a few ingredients

আরও পড়ুন: দার্জিলিং নয়, উইকএন্ডে ঘুরে আসুন কলকাতার কাছের এই পাহাড়ি স্বর্গে

উপকরণ:

৪টি ইলিশ মাছ

২ টেবিল চামচ ঘি

গোটা গরমমশলা

১ কাপ পেঁয়াজকুচি

২ টেবিল চামচ পেঁয়াজবাটা

১ চা চামচ আদাবাটা

আধ চা চামচ শুকনোলঙ্কা বাটা

স্বাদমতো নুন

১ কাপ নারকেলের দুধ

২-৩টি কাঁচালঙ্কা

১ টেবিল চামচ লেবুর রস

প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর একটি কড়াইতে ঘি গরম করে গোটা গরমমশলা ফোড়ন দিন। তার পর পেঁয়াজকুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এর পর একে একে পেঁয়াজবাটা, আদাবাটা, লঙ্কাবাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে স্বাদমতো নুন আর নারকেলের দুধ দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে নুন মাখানো ইলিশ মাছগুলি, কাঁচালঙ্কা দিয়ে কড়াইয়ে ঢাকা দিয়ে দিন। তারপর ভালো করে ফুটিয়ে নিন। সবশেষে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।