মাত্র ১০০ টাকায় হোটেলের মতো রুম স্টেশনে! IRCTC-র এই সুবিধার কথা জানতেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে ট্রেন লেটের সমস্যা লেগেই থাকে। নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছে গেলেও অনেক সময় দেখা যায় ট্রেন তখনও স্টেশনে ঢোকেনি। ঘন্টার পর ঘন্টা ধরে তখন অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় থাকে না। এমনকি অনেক সময় রাতভরও কাটাতে হয় ট্রেন (IRCTC) ধরার জন্য। অনেকে স্টেশনেই রাত কাটিয়ে দেন, আবার অনেকে খোঁজেন স্টেশনের কাছাকাছি কোনও হোটেল। কিন্তু তাতে মাত্র এক রাতের জন্য খরচ হয়ে যায় হাজার হাজার টাকা।

আইআরসিটিসি (IRCTC) দিচ্ছে রিটায়ারিং রুম

এমন পরিস্থিতিতে পড়লে আর দামি হোটেল খুঁজতে যাবেন না। আইআরসিটিসির এসি রিটায়ারিং রুম রয়েছে সমস্যা সমাধানের জন্য। অনেকেই জানেন না, যাত্রীদের বিশ্রামের জন্য স্টেশনের মধ্যেই রয়েছে একটি আরামদায়ক এসি রুম। বিছানা থেকে অ্যাটাচড বাথরুম, এসি, টিভি, ওয়াইফাই এর মতো সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেখানে।

How to book IRCTC retiring room

কত থাকে ভাড়া: স্টেশনের মধ্যেই পরিস্কার পরিচ্ছন্ন, এসি রুমের ব্যবস্থা রয়েছে আইআরসিটিসির তরফে, যেখানে সমস্ত সুযোগ সুবিধার পাশাপাশি ২৪ ঘন্টা নিরাপত্তারক্ষীর ব্যবস্থাও রয়েছে। ৪ ঘন্টা, ৮ ঘন্টা বা ১২ ঘন্টার স্লটে খুব সহজেই ঘর বুক হয়ে যায়। তাও আবার নামমাত্র খরচে। নন এসি রুমের ক্ষেত্রে চার্জ প্রায় ৫০ থেকে ১৫০ টাকা। এসি রুমের চার্জ প্রায় ১০০ থেকে ৩০০ টাকা (৪ থেকে ১২ ঘন্টার জন্য)। আর ফ্যামিলি রুমের চার্জ প্রায় ২০০ থেকে ৫০০ টাকা। তবে ভাড়া রুমের ধরণ এবং স্টেশন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন : দশ মিনিটেই হবে রান্না, বরিশালি কায়দায় রাঁধুন হাতে মাখা ইলিশ ভুনা

কীভাবে করবেন বুকিং: আইআরসিটিসি (IRCTC) থেকে রিটারায়িং রুম বুক করার জন্য প্রথমে আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর নিজের ইউজার আইডি দিয়ে লগইন করতে হবে। এরপর হোমপেজে ‘Retiring Room’ বা ‘Lodge’ অপশনে ক্লিক করুন। প্রয়োজনীয় স্টেশনের নাম দিয়ে সার্চ করে উপলব্ধ, রুম, তারিখ এবং সময় সিলেক্ট করুন। এরপর রুমের ধরণ অর্থাৎ সিঙ্গেল বেড, ডবল বেড, এসি, নন এসি বেছে নিতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন পেমেন্ট করতে হবে। বুকিং হলে এসএমএস বা ইমেলের মাধ্যমে কনফার্মেশন মেসেজ আসবে।

আরও পড়ুন : মুখে রুচি ফিরবে, এভাবে পটলের খোসা ভর্তা করলে নিমেষে শেষ হবে একথালা ভাত

উল্লেখ্য চেক ইনের সময় আধার কার্ড বা অন্য কোনও বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখুন। দিল্লি, মুম্বই, হাওড়ার মতো বড় স্টেশনগুলিতে সুবিধা আরও বেশি। খুব কম খরচে হোটেলের মতোই সুবিধা মেলে এই রিটায়ারিং রুমে।