বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার টি-টোয়েন্টি সিরিজ হারের পর বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত ভারতীয় দল (Indian Cricket Team)। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি ভেস্তে গেলেও ৫ ম্যাচের এই সিরিজে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন শ্রেয়স আইয়াররা (Shreyas Iyer)। খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ সম্পূর্ণ না করা গেলেও প্রথম ইনিংসে ১৮৯ রান স্কোরবোর্ডে তুলেছিল তারা। আর অধিনায়ক হিসেবে এই ম্যাচে এমন একটি কাজ করেছেন শ্রেয়স আইয়ার, যা করে দেখাতে পারেননি এর আগে রোহিত শর্মা (Rohit Sharma) বা মহেন্দ্র সিংহ ধোনিও (MS Dhoni)।
রোহিত শর্মা এবং মহেন্দ্র সিংহ ধোনি টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সবচেয়ে সফল দুই অধিনায়ক। কিন্তু অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে বড় সাফল্য পাননি তারা। অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষুদ্রতম ফরম্যাটে রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনির সর্বোচ্চ স্কোর যথাক্রমে ৩১ ও ৩২।

এদিন প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে হাফসেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন শ্রেয়স আইয়ার। এর আগে ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় অধিনায়ক অর্ধশতরানের গণ্ডি পেরোয়নি। ২০১৮ সালে অধিনায়ক বিরাট কোহলির ৪৭ রানের ইনিংসটি ছিল ইংল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় অধিনায়কের খেলা সর্বোচ্চ ব্যক্তিগত টি-টোয়েন্টি স্কোর।
আরও পড়ুন: মাত্র ৬৪ ম্যাচেই ইতিহাস! রোহিত শর্মার ODI রেকর্ড ছুঁয়ে ফেললেন শুভমান গিল! এবার সামনে কারা?
শ্রেয়স আইয়ারের পাশাপাশি অসাধারণ ব্যাটিং করেন ওপেনার অভিষেক শর্মা ও ফিনিশার শিবম দুবে। ২৫ বলে ৫৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন অভিষেক শর্মা। তখন ধীর গতিতে ব্যাটিং করে তাকে যোগ্য সঙ্গত দেন শ্রেয়স। এরপর তিনিও রানের গতি বাড়ান। তার পাশাপাশি শিবম দুবের ২১ বলে ৪২ রানের ইনিংসে ভর করে ভারত স্কোরবোর্ডে ১৮৯ রান তুলেছিল।
আরও পড়ুন: BCCI কি ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মাকে খেলাবে? বড় মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন সুনীল গাভাস্কার
এইদিন শ্রেয়স আইয়ারের ৪৭ বলে খেলা ৬৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ টি চার ও ১ টি ছক্কা দিয়ে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন তিনি। দুই ম্যাচে মোট ১৪ বল খেলে করেছিলেন ১৩ রান। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বুদ্ধিদীপ্ত ব্যাটিং করে আপাতত সমালোচকদের চুপ করিয়েছেন তিনি।













