বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একাধিক ক্ষেত্রে শুরু হয়েছে কড়াকড়ি। সেভাবে রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে এবং কাজে গতি ফেরাতে কড়া হাতে পদক্ষেপ নিতে শুরু করছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারি কর্মচারীদের (Government Employees) অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়ার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিল নবান্ন (Nabanna)।
অ্যাপে হাজিরার ব্যবস্থা সরকারি কর্মীদের | Government Employees
জানা গিয়েছে, নবান্ন বা সংশ্লিষ্ট আধিকারিক তাঁর অফিসের ১০০ মিটারের মধ্যে আসার পর অ্যাপের সাহায্যে নিজের উপস্থিতি জানাতে পারবেন। অ্যাপের মাধ্যমেই হাজিরা দেওয়া যাবে। নিয়ম মতো সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে ঢুকতে হয় সরকারি কর্মীদের। লেটের সর্বোচ্চ সময়সীমা ১০টা ৪৫মিনিট। সে সময়ের মধ্যে অফিসে ঢুকলে লেট দেখানো হচ্ছে। আবার তিনদিন এমন হলে একদিনের হাজিরা কাটা যাওয়ার নিয়ম এসেছে। ১০টা ৪৫ মিনিটের পর ঢুকলে সে দিনটি ছুটি থেকে কাটা যাবে বলে জানিয়েছে সরকার।
নবান্ন তরফে জানানো হয়েছিল, সকাল ১০ টা বেজে ১৫ থেকে ১০টা ৪৫ এর মধ্যে উপস্থিত হলে ‘লেট’ হিসেবে ধরা হবে। সকাল ১১টার পর অফিসে পৌঁছলে ‘অনুপস্থিত’ চিহ্নিত করা হবে। বিকেল ৫টা বেজে ১৫ মিনিটের আগে অফিস থেকে বেরোলে ‘আর্লি ডিপার্চার’ ধরা হবে। একই দিনে দেরিতে আসা ও আগেভাগে বের হলে একদিনের নৈমিত্তিক ছুটি (CL) কেটে নেওয়া হবে সরকারি কর্মীদের।

আরও পড়ুন: ২৬ লক্ষ আবেদন বাতিল! অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকায় আপনার নাম রয়েছে তো? দেখুন এইভাবে
অনেক কর্মচারীই বলছেন, নবান্নে ঠিক সময় মতো পৌঁছে গেলেও, সেখানে পৌঁছে লিফটে উঠে নিজের দপ্তরে পৌঁছে ফেস ভেরিফিকেশনের পর হাজিরা দিতে গিয়ে কিছুটা সময় লেগে যাচ্ছে। যে কারণে অনেকেই সামান্য সময়ের জন্য লেট করে ফেলছেন। এবার অ্যাপের মাধ্যমে হাজিরা দেওয়া গেলে সে সমস্যা অনেকটাই মিটবে।













