বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডে ও ইংল্যান্ড সফর মিলিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের দেখা পায়নি ভারতীয় দল (Indian Cricket Team)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে যেন ম্যাচ জেতার অভ্যাসই হারিয়ে ফেলেছে মেন ইন ব্লুজ। তার মধ্যেও ভারতীয় দলের একমাত্র আশার আলো হয়ে রয়েছেন তারকা ভারতীয় ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) দল হেরে চললেও তার ব্যাট পরিচিত ছন্দেই গর্জে চলেছে বারংবার।
আরও পড়ুন: পিছিয়ে পড়লেন বিরাট কোহলি! গম্ভীরের পছন্দের ক্রিকেটারের কাছে খোয়াতে হলো বড় রেকর্ডের মালিকানা
আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক একমাত্র এমন ব্যাটার ছিলেন যিনি ধারাবাহিকভাবে রান করেছেন। বিশ্বকাপের শুরুতে ছন্দ হাতড়ে বেড়ালেও শেষ দিকে নিজের পরিচিত ফর্ম খুঁজে পেয়েছিলেন তিনি। তারপর থেকে তাকে আর রোখা যায়নি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের চারটি ইনিংস মিলিয়ে তিনি মোট ১৫১ রান করেছেন। যেখানে ভারতীয় দলের বাকি টপ অর্ডার ব্যাটাররা ভুগছেন ধারাবাহিকতার অভাবে, সেখানে অভিষেক রয়েছেন একইরকম আগ্রাসী ছন্দে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি মোট ৮ টি চার ও একটি ছক্কা সহ ২৪ বলে ৪৩ রান করেছেন। ওই একটি ছক্কা মারা মাত্রই তিনি ছুঁয়ে ফেলেছেন হার্দিক পান্ডিয়াকে। এর আগে এককভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো তারকা ব্যাটার ছিলেন হার্দিক। কিন্তু এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ২৭ নম্বর ছক্কা মেরে তাকে ধরে ফেলেন অভিষেক।
তবে অভিষেক ছন্দে থাকলেও বাকি ভারতীয় দল ভুগছে ধারাবাহিকতার অভাবে। দল থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন। দলে এসেছেন বৈভব সূর্যবংশী। কিন্তু তাতে চিত্রটা বদলায়নি। নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাত্র ১৪ রান করেছেন বৈভব।
আরও পড়ুন: সূর্যবংশীর সাথে ভারতীয় T-20 দলে ওপেন করবেন শুভমান গিল! BCCI-কে পরামর্শ ভারতীয় তারকার
তবে অধিনায়ক শ্রেয়স আইয়ার এখনও প্রত্যাবর্তনের ব্যাপারে আশাবাদী। তার মতে ভারতীয় দলের এর চেয়ে খারাপ অবস্থা হতে পারে না। এখান থেকে প্রত্যাবর্তন ছাড়া ভারতীয় দলের আর কিছু হওয়ার নেই তা স্পষ্ট করে দিয়েছেন শ্রেয়স।













