প্রিমিয়াম ট্রেনে অত্যাধুনিক সুবিধা, বন্দে ভারত নাকি শতাব্দী কোনটা বেছে নেবেন?

Published on:

Published on:

Indian Railways possibility of Vande Bharat service via Ranaghat
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে (Vande Bharat) যেকটি প্রিমিয়াম ট্রেন রয়েছে তার মধ্যে অন্যতম বন্দে ভারত এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস। প্রযুক্তি থেকে যাত্রী সুবিধা, সামগ্রিক পরিষেবার দিক দিয়ে এই দুটি ট্রেন বেশ প্রিমিয়াম। তবে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য রয়েছে এই দুটি ট্রেনে।

শতাব্দীর থেকে বন্দে ভারতের (Vande Bharat) গতি বেশি

গতির দিক দিয়ে শতাব্দীর তুলনায় বন্দে ভারতের গতি বেশি। দ্রুত গতিও বাড়াতে পারে এই ট্রেন। ফলত সময় অনেক কম লাগে। যদিও কোনও নির্দিষ্ট রুটে যাত্রার সময় নির্ভর করে ট্র্যাকের অবস্থা থেকে স্টেশন স্টপেজের সংখ্যা এবং রেলের পরিচালন ব্যবস্থার উপরে।

Vande Bharat or shatabdi which one to choose

কী সুবিধা বন্দে ভারতে: বন্দে ভারত এক্সপ্রেসে বেশ কিছু আধুনিক সুবিধা। স্বয়ংক্রিয় দরজা, উন্নত সাসপেনশন ব্যবস্থা, বিমানের মতো তৈরি আসন, মোবাইল-ল্যাপটপ চার্জিং পোর্ট সহ নির্বাচিত রুটে ইনফোটেনমেন্ট পরিষেবা পাওয়া যাবে।

আরও পড়ুন : লাইন দিতে হবে না, ঘরে বসেই বানান আধার কার্ড, কীভাবে বুক করবেন পরিষেবা?

শতাব্দীতে কী সুবিধা: শতাব্দী এক্সপ্রেসেও মেলে প্রিমিয়াম সুবিধা। আরামদায়ক আসন, খাবারের ব্যবস্থার মতো পরিষেবার জন্য যাত্রীদের দীর্ঘদিন ধরে আস্থা অর্জন করেছে। ভাড়ার দিক থেকেও রয়েছে পার্থক্য। বন্দে ভারতের (Vande Bharat) তুলনায় শতাব্দী এক্সপ্রেসের ভাড়া অনেকটাই কম।

আরও পড়ুন : দিল্লি এখন মাত্র ৬ ঘন্টার পথ, বাংলায় নতুন প্রকল্পের ঘোষণা রেলের

বন্দে ভারতের থেকে কম খরচে প্রিমিয়াম ভ্রমণ এবং খাবারের অভিজ্ঞতা পাওয়া যায় শতাব্দীতে। তবে বন্দে ভারতের ভাড়া বেশি হলেও দ্রুত গতি, অত্যাধুনিক সুবিধার জন্য অনেকে বন্দে ভারত বেছে নেন। যদি তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে চান তাহলে বন্দে ভারত বেছে নিতে পারেন। আর যদি কম খরচে ভালো সুযোগ সুবিধা চান তবে বেছে নিন শতাব্দী।