অন্নপূর্ণা যোজনায় কারা থাকছেন, কারা বাদ? এক ঘোষণায় পরিষ্কার করলেন শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari clear message on Annapurna Yojana
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এখনও অনেক মহিলার মনে প্রশ্ন রয়েছে। কারও আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে, আবার অনেকের আবেদন বাতিল হয়েছে। ফলে অনেকেই জানতে চাইছেন, তাঁরা শেষ পর্যন্ত মাসে ৩ হাজার টাকা করে পাবেন কি না। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা তালিকা থেকে বাদ পড়েছেন।

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) মাধ্যমে মহিলাদের মাসে ৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করে। ইতিমধ্যেই জুন ও জুলাই মাসের টাকা দেওয়া হয়েছে। সরকারের দাবি, জুলাই মাসে ১ কোটি ১০ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে গিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জন্য মোট ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। আবেদনগুলি খতিয়ে দেখার পর প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। বাকি যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ১ জুলাই থেকে টাকা পাঠানো শুরু হয়েছে।

সরকার আগেই জানিয়েছিল, যাঁরা সরকারি চাকরি করেন, সরকারি পেনশন পান বা যাঁদের আয় আয়কর দেওয়ার সীমার বেশি, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। শুধুমাত্র প্রকৃত প্রয়োজন রয়েছে এমন মহিলাদেরই এই আর্থিক সহায়তা (Annapurna Yojana) দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, যাচাইয়ের সময় দেখা গেছে কিছু নাম এমন ছিল যাঁরা ভারতীয় নাগরিক নন, কারও নাম ভোটার তালিকায় নেই, আবার কেউ একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে সুবিধা নিচ্ছিলেন। এই ধরনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভারতীয় নাগরিকরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে থাকবেন। পাশাপাশি বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আবেদন করেছেন যাঁরা, তাঁদেরও এই প্রকল্প থেকে এখনই বাদ দেওয়া হচ্ছে না। তাঁদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁরা মাসে ৩ হাজার টাকা করে পাবেন।

এছাড়া যাঁদের নাম এসআইআর থেকে বাদ পড়েছে এবং যাঁরা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রেও এখনই কোনও পরিবর্তন হচ্ছে না। ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁরাও অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আর্থিক সুবিধা পেতে থাকবেন।

Who will not get Annapurna Yojana's money ?

আরও পড়ুনঃ রথযাত্রার আগে বড় উপহার! ১০০-১৫০ বছরের পুরনো রথ কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে দেবে রাজ্য

ফলে আবেদন যাচাইয়ের কাজ চললেও সিএএ-তে আবেদনকারী এবং ট্রাইব্যুনালে আবেদন করা ব্যক্তিদের ক্ষেত্রে আপাতত অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা বন্ধ হচ্ছে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।