বাংলা হান্ট ডেস্ক: দেশের অন্যান্য রাজ্যের মত বাংলায় চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা (Ayushman Card)। তা রাজ্যের পালাবদলের পরেই কেন্দ্র সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তার মধ্যে বেশ কিছু কথা রেখেছেন। আর এই কথা রাখার মধ্যে বেশ কিছু প্রকল্প চালু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে আগামী জুলাই মাস থেকে শুরু হবে আয়ুষ্মান ভারতপ্রকল্প। কিন্তু আবেদন করবেন কিভাবে অথবা আপনার আবেদনের নাম রয়েছে কিনা তা জেনে নিন।
১ মিনিটেই দেখে নিন আয়ুষ্মানে নাম আছে কি না (Ayushman Card)
বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সরকার বদলেছে। বর্তমানে রাজ্যে রয়েছে বিজেপি সরকার। রাজ্যের এই পালাবদলের পর কেন্দ্রের প্রকল্পগুলিকে দ্রুত কার্যকর করার আশ্বাস দিয়েছেন নতুন সরকার। আর সেই প্রতিশ্রুতি মেনেই জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গের শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড বিতরণ (Ayushman Card)।

আরও পড়ুন: গাড়িচালকদের জন্য জরুরি খবর, সপ্তাহের শুরুতেই বদলাল কি পেট্রোল-ডিজেলের দাম?
এই কার্ডের আন্ডারে আপনি রাজ্যস্বত্ব দপ্তর জানিয়েছে বাংলায় মোট এক কোটি 46 লক্ষ পড়িবার এই সুবিধা পেতে চলেছেন। চলতি মাস থেকে শুরু হয়ে যাবে এই স্বাস্থ্য বিমার কার্ড। এবার এক নজরে দেখে নিন আপনি আদৌ এই কার্ডের যোগ্য কিনা।
এর জন্য ফর্ম ফিলআপের সময়েই যাচাই করা হবে আবেদনকারীর যোগ্যতা। মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘরে বসেই অনলাইনে জেনে নিতে পারবেন আপনি আয়ুষ্মান ভারত প্রকল্প পাওয়ার যোগ্য কি না।যোগ্যতা যাচাইয়ের জন্য প্রথমে আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://pmjay.gov.in-এ যেতে হবে। স্ক্রিনের উপরের ডানদিকে ‘আমি কি যোগ্য’ অপশনে ক্লিক করতে হবে। মোবাইল নম্বর দিতে হবে এবং তারপর ফোনে আসা ‘OTP’ দিয়ে লগ ইন করতে হবে।
স্ক্রিনে প্রকল্পের নাম, রাজ্যের নাম, জেলার নাম, আধার নম্বর এবং পরিবারের কোনও সদস্যের নাম অথবা রেশন কার্ড নম্বর লিখতে হবে। আধার নম্বর দিয়েই ভেরিফিকেশন হবে। স্ক্রিনে আসা ক্যাপচা কোড দিতে হবে। আর তাতেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জানতে পারবেন আপনার নাম এই স্কিমে রয়েছে কি না (Ayushman Card)।













