বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে মাংস রাঁধা এমন কিছু কঠিন বিষয় নয়। তবে বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়লেই হয় সমস্যা। ১ কেজি মটনের ক্ষেত্রে কতটা রসুন দিতে হবে তা বুঝতে পারেন না দক্ষ রাঁধুনিরাও (Cooking Tips)।
পারফেক্ট মটনের রান্নার টিপস, রসুনের সঠিক পরিমাণ জেনে নিন (Cooking Tips)
আর পরিমাপের গণ্ডগোল হলে নষ্ট হয়ে যেতে পারে পুরো রান্নাটাই। পেঁয়াজ রসুন কম হলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে। যদি সঠিক পরিমাণে সবকিছু দেওয়া হয় তবে মশলা হবে সঠিক।

আরও পড়ুন: একঘেয়ে রান্না নয়, কুমড়ো পাতা আর চিংড়ির ভাপায় আনুন গরমের দুপুরে নতুন স্বাদ
১ কেজি খাসির মাংস রান্নায় সাধারণত ১০ থেকে ১২ কোয়া বা ১ টেবিল চামচ রসুন বাটা দিন। তবে বেশি গ্রেভি রাখতে চাইলে রসুনের পরিমাণ সামান্য বাড়িয়ে ১.৫ টেবিল চামচ পর্যন্ত দিতে পারেন।
এছাড়াও রান্নার পাত্রে বাকি তেল গরম করুন। তেল গরম হলে গোটা গরম মসলা (তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ) দিয়ে দিন। মসলা থেকে সুন্দর সুঘ্রাণ বের হলে পেঁয়াজ কুচি যোগ করুন। পেঁয়াজ নাড়তে নাড়তে যখন হালকা সোনালী বা বেরেস্তার রঙ ধারণ করবে, তখন বাকি আদা-রসুন বাটা এবং সামান্য পানি দিয়ে মসলা কষাতে থাকুন।
খাসির মাংস রান্নায় আদার ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। ১ কেজি খাসির মাংস রান্নায় ১ টেবিল চামচ বা ১ থেকে ১.৫ ইঞ্চি আদা দিন। এই পরিমান অনুযায়ী রান্না করলে আপনার রান্না খেয়ে সকলেই প্রশংসা করবে (Cooking Tips)।













