রেলযাত্রীদের জন্য বড় খবর! এসি-স্লিপার স্পেশ্যাল ট্রেনের ঘোষণা, দেখে নিন সম্পূর্ণ সূচি

Published on:

Published on:

Indian Railways new AC-sleeper special train
Follow

বাংলা হান্ট ডেস্ক: এই গরমের মরশুমে দূরপাল্লার ট্রেনে যাত্রীদের নিয়ন্ত্রণ করতে ও সাধারণ মানুষের যাতায়াত সুবিধাজনক করতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে রাজস্থানের জয়সলমের থেকে পশ্চিমবঙ্গের হাওড়ার মধ্যে একটি বিশেষ ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালানো হবে।

রেলের নতুন এসি-স্লিপার স্পেশ্যাল ট্রেন, এক নজরে সময়সূচি (Indian Railways)

এই ট্রেনটি চালানোর ফলে যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রেলের (Indian Railways) এই সিদ্ধান্তে বহু যাত্রী উপকৃত হবেন বলেও মনে করা হচ্ছে। রেল সূত্রের খবর অনুযায়ী, এই বিশেষ ট্রেনটির নম্বর দেওয়া হয়েছে ০৪৮০৩।

Indian Railways new AC-sleeper special train

আরও পড়ুন: বর্ষায় যাত্রীদের স্বস্তি দিতে তৎপর পূর্ব রেল, হাওড়া থেকে ট্রেন চলবে নির্ধারিত সময়েই

তবে পশ্চিমবঙ্গবাসীদের জন্য খুশির খবর হলো এই ট্রেনটি, তার যাত্রাপথে পূর্ব রেলের আসানসোল ডিভিশন অন্তর্গত দুটো গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে। এমনকি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আসানসোল এবং দুর্গাপুর স্টেশনে ট্রেনটির স্টপেজ দেওয়া হয়েছে।

এর ফলে শিল্পাঞ্চলের বাসিন্দাদের ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা অনেকটাই সুবিধাজনক হল বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্য বিভিন্ন শ্রেণীর মানুষদের কথা মাথায় রেখে এই বিশেষ ট্রেনটি সব ধরনের কামরার ব্যবস্থা রাখা হয়েছে।

যেখানে এই ট্রেনটিতে যাত্রীদের কথা মাথায় রেখে জেনারেল সেকেন্ড ক্লাস কামরা থাকছে। আবার তেমনি থাকছে স্লিপার ক্লাস ও আরামদায়ক ভ্রমণের জন্য উন্নত মানের শীততাপ নিয়ন্ত্রিত এসি কামরা। তবে রেল কর্তৃপক্ষ তরফ থেকে সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, টিকিট বুকিং ও ভ্রমণে পরিকল্পনা করার হলে আগের থেকে যাত্রীরা যেন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইন নম্বরের মাধ্যমে টুয়েন্টি টিকিট কেটে নেন। পাশাপাশি ট্রেনটি যে সমস্ত স্টেশনে দাঁড়াবে, সেই বিষয়ে বিস্তারিতভাবে তথ্য যেন জেনে নেয় (Indian Railways)।