পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! চমকে দেবে পরিসংখ্যান

Published on:

Published on:

Huge increase in India's Forex Reserves, know the details.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI গত শুক্রবার জানিয়েছে যে, গত ৩ জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Forex Reserves) ৭.২৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৬৭৪.১৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহে দেশের (India) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫.৬৫ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৬৬৬.৯৩ বিলিয়ন ডলারে নেমেছিল। জানিয়ে রাখি যে, পশ্চিম এশিয়ার  সংঘাত শুরু হওয়ার আগে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে রেকর্ড তৈরি করে ৭২৮.৪৯ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে(Forex Reserves) বিপুল বৃদ্ধি:

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার কারণে রুপি প্রচণ্ড সম্মুখীন হয়: জানিয়ে রাখি যে, পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর রুপি চাপের মুখে পড়ে। যা রিজার্ভ ব্যাঙ্ককে বৈদেশিক মুদ্রা বাজারে ডলার বিক্রির মাধ্যমে হস্তক্ষেপ করতে বাধ্য করে। এর ফলে বেশ কয়েক সপ্তাহ ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পায়। কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের একটি প্রধান উপাদান ফরেন কারেন্সি অ্যাসেট গত ৩ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৪.৫১ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৫৪৫.৫৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

 Huge increase in India's Forex Reserves, know the details.

ভারতের গোল্ড রিজার্ভ ২.৬৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে: উল্লেখ্য যে, ইতিমধ্যেই RBI জানিয়েছে, সংশ্লিষ্ট সপ্তাহে দেশের গোল্ড রিজার্ভের পরিমাণ ২.৬৭ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ১০৫.২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও জানিয়েছে যে, স্পেশাল ড্রয়িং রাইটস তথা SDR ৬৫ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ১৮.৬২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ওই সপ্তাহের শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF-এ ভারতের সংরক্ষিত তহবিলের পরিমাণও ১৫ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৪.৭৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: আয়ের নতুন কৌশল! বিশ্বকাপ ফাইনাল সম্পন্ন হওয়া স্টেডিয়ামের ঘাস বিক্রি করবে ফিফা, নির্ধারণ হল দাম

পেট্রোলে ইথানল মেশানোর ফলে ১.৯০ লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে: জানিয়ে রাখি যে, সরকার গত শুক্রবার জানিয়েছে যে, ইথানল মিশ্রণ কর্মসূচি শুধু চিনি শিল্পকেই শক্তিশালী করেনি, ববরং কৃষকদের আয়ও বাড়িয়েছে এবং ২০১৪-১৫ সাল থেকে এখনও পর্যন্ত দেশের ১.৯০ লক্ষ কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে।

আরও পড়ুন: EV মালিকদের জন্য সুখবর, বড় পদক্ষেপ সরকারের, চার্জিং নিয়ে আর থাকবে না চিন্তা

এই প্রসঙ্গে খাদ্য মন্ত্রকের যুগ্ম সচিব অশ্বিনী শ্রীবাস্তব গ্রেইন ইথানল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (GEMA)-এর এক সম্মেলনে বলেন যে, পেট্রোলে ইথানল মেশানোর ফলে অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমেছে। তাঁর মতে, ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২৬ অর্থবর্ষের মধ্যে ইথানল সরবরাহের মাধ্যমে অপরিশোধিত তেলের চাহিদা ৩১০ লক্ষ টনেরও বেশি হ্রাস পেয়েছে। যার ফলে ১.৯০ লক্ষ কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে।