বাংলা হান্ট ডেস্ক: মাছ খেতে ভালোবাসে না এমন বাঙালি আপনি খুবই কম পাবেন। আর তার ওপর যদি হয় ইলিশ তাহলে তো আর কোন কথাই নেই। তবে শুধুমাত্র ইলিশ দিয়ে যে একঘেয়ে রান্না করা যায় তা কিন্তু নয়। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ওপার বাংলার একটি বিখ্যাত রেসিপি। দেখে নিন তার প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন কাসন পোড়া ইলিশের ঝোল (Recipe)
ওপার বাংলার ইলিশ এপার বাংলা বেশ বিখ্যাত। আর ইলিশ বললে যে শুধুমাত্র ভাপা অথবা ঝোল করে খেতে হবে তার কোন মানে নেই। নতুনত্ব কোন খাবার খেতে চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন আজকের এই রেসিপিটি। দেখে নিন তার প্রণালী।

আরও পড়ুন: লুচি ফুলছে না কেন? এই কয়েকটি সহজ নিয়ম মানলেই হবে বাজিমাত…
উপকরণ:
৪ টুকরো ইলিশ মাছ
২ টেবিল চামচ কালো সর্ষে
২ টেবিল চামচ সাদা সর্ষে
১টি শুকনো লঙ্কা
৪-৫টি কাঁচালঙ্কা
আধ চা-চামচ কালোজিরে
আধ চা-চামচ হলুদগুঁড়ো
রান্নার জন্য সর্ষের তেল
স্বাদমতো নুন
প্রণালী: প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিন। এরপরকালো এবং সাদা সর্ষে, শুকনো লঙ্কা, শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিন। এরপরকড়াইয়ে তেল দিয়ে নুন-হলুদ মাখানো ইলিশ হালকা ভেজে নিন। ওই তেলে কালোজিরে এবং চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। একটু গরম জল দিয়ে নুন, হলুদ যোগ করুন। জল ফুটে গেলে মাছ দিয়ে ফুটিয়ে নিন। যদি বেগুন, বড়ি দিয়ে ঝোল করতে হয়, তা হলে আগে থেকে সেগুলি ভেজে ঝোলে ফোটাতে হবে। সব শেষে দিন শুকনো কড়াইয়ে নেড়ে নেওয়া সর্ষের গুঁড়ো। তারপর মিনিট পাঁচ ফুটিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













