বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে সকালের জলখাবারে লুচি ও আলুর তরকারি হলে একেবারে জমে যায় ব্রেকফাস্ট। তবে সব লুচি করতে গেলে সব সময় যে ফুলকো হয়ে ওঠে লুচি গুলো তা কিন্তু নয়। যার ফলে অনেক সময় মন খারাপও হয়। কিন্তু আজকে প্রতিবেদনে রইল কিভাবে লুচি করলে পরে আপনার লুচি একদিকে যেমন ফুলকো হবে। অপরদিকে খেতেও সুস্বাদু হবে (Cooking Tips)।
লুচি ফুলছে না জেনে নিন ম্যাজিক টিপস (Cooking Tips)
প্রতিদিন ভাজাভুজি খেতে সকলের ইচ্ছে করে। কিন্তু অতিরিক্ত ভাজা ভাজি খাওয়া শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়। কারণ ভয় থাকে অতিরিক্ত ভাজা বুঝে খেলে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ ও হাটের অসুখের সম্ভাবনা প্রবল পরিমাণে বেড়ে যায়। তবে সপ্তাহের শেষে অথবা মাঝেমধ্যে আপনি যদি লুচি করে খান, আর সেই লুচি যদি না ফুলে ওঠে তাহলে সেরকমভাবে আর খেতে ইচ্ছে করে না। কিন্তু আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি সহজেই ফুলকো লুচি বানাতে পারবেন (Cooking Tips)।

আরও পড়ুন: ইলিশ না পেলেও মন খারাপ নয়! কাতলা মাছের এই ভাপা রেসিপি জিতে নেবে সবার মন
আমরা সকলেই জানি দোকানে যে সকল তেল ব্যবহার করা হয় তা মোটেই শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়। তবে বাড়িতে ভাজাবজে করে খেলে বেশ কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত। এই কথাগুলো মেনে চললে কিছুটা হলেও ভালো থাকবে। পাশাপাশি এতে রান্নার সময় তেলের খরচ কম হবে।
বাড়িতে যখন আপনি যখন লুচি ভাজবেন তখন গরম তেলের মধ্যে সামান্য একটু নুন ছিটিয়ে নিন। কারণ রন্ধনশিল্পীদের মতে গরম তেলে খানিকটা নুন ছিটিয়ে দিলে তাতে তেল কম টানে।
অর্থাৎ আপনি সাধারণত তেলে লুচি ভেজে সেটিকে টিস্যুর উপরে রেখে দিলে দেখবেন সেটি একেবারে তেলে ভরে গিয়েছে। কিন্তু এবার থেকে যখনই লুচি ভাজবে তখন মনে করে গরম তেলে খানিকটা নুন মিশিয়ে তারপর লুচি গুলো ভাজুন। এতে দেখতে পাবেন লুচি খুব অল্প পরিমাণে তেল শুষে নিয়েছে। এর ফলে আপনার স্বাস্থ্যের পক্ষে অতটাও ক্ষতি হবে না (Cooking Tips)।













