বিশ্বকাপের আগে মাঠে ফিরছেন রোহিত ও কোহলি! ঝামেলা নয়, সমাধানের রাস্তা খুঁজছেন গম্ভীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টি-টোয়েন্টি ফরম্যাটে শোচনীয় হারের পর ভারতীয় দল (Indian Cricket Team) এবার নামতে চলেছে ৫০ ওভারের ক্রিকেটে। ইংল্যান্ডের বিরুদ্ধে (England vs India) তিন ম্যাচের গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজ রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজে দাপট দেখিয়ে জয় পেয়েছিলেন গৌতম গম্ভীররা (Gautam Gambhir)। কিন্তু ইংল্যান্ডের মাটিতে লড়াইটা হবে সম্পূর্ণ অন্যরকম।

মাঠে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা-

● আফগানিস্থানের বিরুদ্ধে সিরিজটা রোহিত শর্মার খুব একটা ভালো যায়নি। সেই সিরিজের তিনটি ম্যাচে কেবলমাত্র একবার অর্ধশতরানের গণ্ডি টপকাতে পেরেছিলেন হিটম্যান। তার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেও তাকে পাওয়া যায়নি পরিচিত ছন্দে। ফলে ইংল্যান্ড সফর তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

● অপরদিকে চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে কাটিয়ে আবার দলে ফিরেছেন বিরাট। হোম কন্ডিশনে শেষ দুটি সিরিজে তাকে দুর্দান্ত ছন্দে পেয়েছিল ভারতীয় দল। কিন্তু গতবছর অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই সিরিজে বিশেষ সুবিধা করতে পারেননি বিরাট। আগামী বিশ্বকাপের বেশিরভাগ অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। তার আগে ইংল্যান্ডের এই সফল বিরাট কোহলির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: আরও ভুল করবো! বিরাট কোহলির রেকর্ড ছুঁয়েই হুঙ্কার ভারতীয় T20 দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের

সকলেই দেখেছেন হোম কন্ডিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় দল কিভাবে ইংল্যান্ডের মাটিতে ছন্দ হাতড়ে বেড়িয়েছে। ভারতের তরুণ ক্রিকেটাররা দেশের ব্যাটিং সহায়ক পরিবেশের বাইরে আসতেই চরম সমস্যার মুখোমুখি হয়েছিল। ফলে মানিয়ে নিতে না পারলে যে ওডিআই সিরিজেও দলের সমস্যা হবে, তা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ভালোই জানা আছে।

আরও পড়ুন: ক্রিকেট নয়, বৈভবকে এই বিষয়ে প্রশিক্ষণ দিক গম্ভীর! বিস্ফোরক প্রাক্তন ভারতীয় তারকা

কিন্তু অনেকেই আশা করছেন যে, টি-টোয়েন্টি দল ইংল্যান্ডের মাটিতে যেমন সমস্যায় পড়েছিল ওডিআই দলকে সেই সমস্যায় দেখা যাবে না। কারণ টি-টোয়েন্টি দল অনভিজ্ঞ তরুণ ক্রিকেটারদের দিয়ে ভর্তি। ওডিআই ফরম্যাটে রয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা সহ আরো অনেক অভিজ্ঞতা আরও অনেক অভিজ্ঞ তারকারা। ফলে ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।