আগের সরকারের ‘গুরুত্বপূর্ণ’ মুখদের নতুন দায়িত্ব, ১২৪ WBCS অফিসারকে বড় নির্দেশ

Published on:

Published on:

big orders to 124 WBCS officers by Government
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে পালাবদলের পর একের পর এক বড় রদবদল করা হচ্ছে। এবার নতুন সমীকরণ তৈরি করতে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্য সরকারের প্রশাসনিক কাঠামোয় একসঙ্গে ১২৪ জন ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P & AR) দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সকলকে ১৭ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।দীর্ঘদিন ধরে যাঁদের নতুন দায়িত্ব নিয়ে জল্পনা চলছিল, তাঁদের অনেকেই এবার বিভিন্ন দফতর ও সংস্থায় গুরুত্বপূর্ণ পদে জায়গা পেলেন।

কোন কোন ডাব্লিউবিসিএস (WBCS) অফিসারদের পদ পরিবর্তন ?

বদলির তালিকায় অনগ্রসর শ্রেণী কল্যাণ অধিকরণের স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন সুমন হাওলাদার। গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের স্পেশাল সেক্রেটারি হিসেবে দায়িত্বভার দেওয়া হয়েছে মানবিন্দ্র দাসকে। পলাশ সেনগুপ্ত দায়িত্ব সামলাবেন বিআরএআইপিআরডি (BRAIPRD)-এর ডিরেক্টর হিসেবে। অন্যদিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের স্পেশাল সেক্রেটারির দায়িত্বে পাঠানো হয়েছে শাওন সেনকে।

পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের মেম্বার সেক্রেটারি হয়েছেন কাঞ্চন চৌধুরী। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে দিব্যেন্দু ভট্টাচার্যকে। বন দফতরের স্পেশাল সেক্রেটারি হিসেবে কাজ করবেন দীপ্তেন্দু বেরা, আর ডব্লিউবিআরইডিএ (WBREDA)-র সিইও (CEO) পদে দায়িত্ব পেয়েছেন অংশুমান ভট্টাচার্য।

এছাড়া শ্রম দফতরের জয়েন্ট সেক্রেটারি হয়েছেন বিকাশ সাহা। পরিবহণ দফতরের অ্যাডিশনাল সেক্রেটারির দায়িত্বে রয়েছেন শুভেন্দু বসু। ভূমি ও ভূমি সংস্কার দফতরের অ্যাডিশনাল সেক্রেটারি পদে পাঠানো হয়েছে সমীর বিশ্বাসকে। পশ্চিমবঙ্গ রাজ্য খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে শিবনারায়ণ বালাজী সিনহা রায়কে। কৃষি দফতরের অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছেন নরেন্দ্র নাথ দত্ত। পরিবহণ দফতরের অ্যাডিশনাল ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন সৌরা মন্ডল এবং হিডকো-র জেনারেল ম্যানেজার (GM) পদে নিযুক্ত হয়েছেন শুভ্রজ্যোতি ঘোষ।

উল্লেখ্য, প্রশাসনিক মহলের একাংশের মতে, এই তালিকায় এমন বহু আধিকারিক রয়েছেন, যাঁরা পূর্ববর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলেছিলেন। সূত্রের দাবি, তাঁদের মধ্যে কয়েকজন একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। শুধু দফতরেই নয়, জেলা প্রশাসনেও এই রদবদলের প্রভাব পড়েছে। পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে অতিরিক্ত জেলাশাসক পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।

big orders to 124 WBCS officers by Government

আরও পড়ুন : উচ্চমাধ্যমিকে ভালো নাম্বার হলেই মিলবে ৫৭০০০, দেখুন GP Birla Scholarship এ আবেদনের পদ্ধতি

ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন আসতে চলেছে। নবান্ন সূত্রে খবর, ব্লক, মহকুমা এবং জেলা স্তরের প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল ও মসৃণ করতে এটা রুটিন বদল। তবে একসঙ্গে এতজন আধিকারিকের দায়িত্ব পুনর্বিন্যাসকে প্রশাসনিক মহল তাৎপর্যপূর্ণ বলেই দেখছে।