বাড়িতে একটিমাত্র ফোন নম্বর থাকলে সমস্যা? অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের জরুরি আপডেট

Published on:

Published on:

Annapurna Yojana latest update about mobile number
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) মাসে মাসে ৩ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। গত ১ জুলাই থেকে এই প্রকল্পের (Government Scheme) দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। সেই সঙ্গেই সমানতালে চলছে আবেদন প্রক্রিয়া। এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, বাড়িতে একটিমাত্র ফোন নম্বর থাকলে ও অন্নপূর্ণা যোজনার প্রাপকের সংখ্যা একাধিক হলে কীভাবে টাকা পাওয়া যাবে? এবার সেই বিষয়টিই বুঝিয়ে বললেন সহজ তথ্য মিত্র কেন্দ্রের একজন আধিকারিক।

অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন আপডেট | (Annapurna Yojana)

সহজ তথ্য মিত্র কেন্দ্রের আধিকারিক জানিয়েছেন, একটি বাড়িতে অন্নপূর্ণা যোজনার একাধিক প্রাপক থাকলেও তাঁদের আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না। একটি মাত্র আবেদনপত্র জমা দিলেই হবে।

আরও পড়ুনঃ ঘুরতে বেরনোর প্ল্যান? দ্বিতীয় হুগলি সেতু ও চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ, কলকাতার ট্রাফিক আপডেট জানুন

তিনি জানান, একটি ফর্মের মধ্যেই পরিবারের প্রধানের নাম, পরিবারের কোন সদস্যের কত বয়স সহ যাবতীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। এরপর সেই তথ্য যাচাই করে জানা যাবে সংশ্লিষ্ট পরিবারের কতজন সদস্য অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য। ভেরিফিকেশনের পর তাঁদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠিয়ে দেবে সরকার। আবেদনের ক্ষেত্রে বাড়ির যে কোনও একজন সদস্যের ফোন নম্বর দিলেই হবে।

এছাড়া অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। সেই কারণে বিষয়টি সম্বন্ধে আবেদনকারীদের নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।

annapurna yojana(42)

তৃণমূল সরকারের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা নিয়ে এসেছে বিজেপি সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে ১৫০০/১৭০০ টাকা করে দেওয়া হত। তবে অন্নপূর্ণা যোজনায় সেই অর্থ বাড়িয়ে একধাক্কায় ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই কোনও ভুয়ো উপভোক্তা যাতে এই প্রকল্পের সুবিধা না পায় তা সুনিশ্চিত করতে ব্যাপক ঝাড়াই-বাছাইও করছে সরকার।