বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। পাশাপাশি সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াত করতে পারবে এমন প্রস্তুতি দিয়ে রাজ্যে এসেছে বিজেপি সরকার। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। রাজ্যে চালু হলো আরো বেশ কয়েকটি সরকারি বাস। এই বাসগুলি চলবে হাওড়া বর্ধমান বাঁকুড়া দীঘা ও কলকাতা পর্যন্ত। প্রতিদিন পাঁচটি করে সরকারি বাস চলবে (SBSTC)।
রাজ্যে চালু আরও ৫টি সরকারি বাস, দেখুন রুট (SBSTC)
এতদিন, তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস পরিষেবা ছিল না। সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি এখানকার বাসিন্দারা। বিশেষ করে খুশি হয়েছেন মহিলারা। কারণ, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করছেন তাঁরা (SBSTC)।

আরও পড়ুন: মাছ নয়, এবার বানান কলাপাতায় ছানার পাতুরি! স্বাদে হবে বাজিমাত, রেসিপি রইল
তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, “এখান থেকে প্রচুর মানুষ পুরী যান। এবং উত্তরবঙ্গেও যাতে যেতে পারেন সেই ব্যবস্থা করেছি। সাধারণ মানুষ গোটা রাজ্যে যেতে পারে।
ট্রেনের পাশাপাশি বাসের সুবিধা যাতে পায় সেই চেষ্টাই করব দেওয়ার। শুধু বাস না, ভাল বাসের সুবিধা যাতে দিতে পারি চেষ্টা করেছি। এই সরকার মানুষের সরকার।”
এই বাসগুলো বাঁকুড়া থেকে তারকেশ্বর, বর্ধমান থেকে তারকেশ্বর, দিঘা থেকে তারকেশ্বর, খড়গপুর থেকে তারকেশ্বর, কলকাতা থেকে তারকেশ্বর বাস চালু হয়েছে (SBSTC)।













