বাংলাহান্ট ডেস্ক: ফের বৃষ্টি শুরু জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর বলছে, শনিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজও বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সতর্কতা কোথায় কোথায়? দেখুন। (West Bengal Weather Report)
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
আজ বুধবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিকেলের দিকে বৃষ্টি বাড়তে পারে।
আগামীকালও একই রকম আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে জারি রয়েছে কমলা সতর্কতা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর বলছে, বর্তমানে বাংলাদেশ ও বিহারের উপর জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এদিকে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই সবের মিলিত প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজ্যে। বৃহস্পতিবারের পর শুক্রবার ও শনিবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি একই রকম থাকতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

আরও পড়ুন: ১২টা অবধি নয়, কলকাতায় সারারাত বাস চালানোর পরিকল্পনা রাজ্যের! বিরাট ঘোষণা পরিবহণমন্ত্রীর
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে এদিন। বাকি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ সমস্ত জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত মোটের ওপর একই রকম থাকবে পরিস্থিতি। রবিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।













