বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে বর্ষাকাল চলে এল। বহু মানুষ হাতে অল্প কদিনের ছুটি নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকে। তবে বর্তমানে পাহাড়ে গেলে পরে যে পরিমাণ এই লোক সংখ্যা দেখা যায় তাতে আপনি কোনভাবেই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। কিন্তু আপনি যদি চান প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে, তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন দার্জিলিং এর কাছে অবস্থিত সর্ব পরিচিত এই তিনটি পাহাড়ি গ্রাম। যেখানে গেলে আপনি প্রাণ ভরে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন পাশাপাশি পারবেন পাহাড়ের গ্রামের মনোরম দৃশ্য দেখতে। তাই আপনার যদি এই মুহূর্তে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে। তাহলে অবশ্যই ঘুরে দেখুন এই তিনটি গ্রাম (Travel)।
দার্জিলিং নয় ঘুরে আসুন কাছের এই ৩ নির্জন পাহাড়ি গ্রামে (Travel)
দেখতে দেখতে বর্ষাকাল চলেই আসলো। এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে আপনি যদি চান শহরের কোলাহল ছেড়ে পাহাড়ের কোলে কিছুটা সময় কাটাতে প্রিয়জনের সঙ্গে। তাহলে আজকের প্রতিবেদনে রইলো এমন ৩ টি জায়গার কথা। যেখানে আপনি প্রাণ খুলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।

আরও পড়ুন: দূরপাল্লার যাত্রীদের বড় সুখবর! কলকাতা থেকে ৪ শহরে বিলাসবহুল বাস, রইল ভাড়ার খুঁটিনাটি তথ্য
লেবং: দার্জিলিং থেকে মাত্র ৬ থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত লেবং। এই জায়গাটি অন্যান্য জায়গা থেকে একেবারেই আলাদা। এখানে গেলে পরে আপনি বড় কোন হোটেল পাবেন না। পাবেন হাতে গোনা বেশ কয়েকটি হোমস্টে। এছাড়া এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন। মেঘ কুয়াশার খেলা। পাশাপাশি আপনার প্রিয়জনকে নিয়ে উপভোগ করতে পারবেন এখানকার প্রাকৃতিক পরিবেশ। তাই সময় নষ্ট না করে, অবশ্যই একবার এখান থেকে ঘুরে যাবেন।
সিনজি: এখানে আসলে আপনি দেখতে পাবেন প্রাণ ভরা প্রাকৃতিক পরিবেশ। পাশাপাশি ভোরবেলায় এখানকার রূপ একেবারেই আলাদা থাকে। ঘন মেঘে ছেয়ে থাকে পুরো উপত্যাকা। এছাড়াও শান্ত একেবারেই নির্জন পরিবেশে আপনার ঘুম ভাঙবে এখানে। আর আপনি যদি শান্তি প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা। তাই যদি একান্তে মন ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন এই পাহাড়ি জনপদ থেকে।
তাবাকোশি: নিবে কার কাছে অবস্থিত তাবাকোশী। এখানে গেলে পরে আপনি দেখতে পাবেন সবুজের গালিচা। এখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি আপনি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার গ্রাম্য পরিবেশ। আপনি ঘুরে আসতে পারেন জোড়া পোখরি, লেপচাজগৎ, পশুপতি মার্কেট প্রমূখ (Travel)।













