দূরপাল্লার যাত্রীদের বড় সুখবর! কলকাতা থেকে ৪ শহরে বিলাসবহুল বাস, রইল ভাড়ার খুঁটিনাটি তথ্য

Published on:

Published on:

Bus Service on the Puri-Delhi-Chennai route; check the fares
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার কলকাতা থেকে পুরী হোক অথবা দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই যাতায়াত করা সুবিধাজনক হয়ে গেল। কারণ কলকাতা থেকে শুরু হয়ে গেল দেশের চার বড় শহরে বাস সার্ভিস (Bus Service)। একটি বেসরকারি সংস্থার তরফে বিলাসবহুল সুলভ মূল্যের বাস পরিষেবা। সল্টলেক করুণাময়ী থেকে উদ্বোধন করল রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য।

পুরী-দিল্লি-চেন্নাই রুটে নতুন বাস, জানুন ভাড়া (Bus Service)

জানা গিয়েছে গত কয়েক বছর ধরে এই বাস পরিষেবার শুরু করার চেষ্টা চলছিল (Bus Service)। কিন্তু কোন অজ্ঞাত কারণেই কিছুতেই তার শুরু করা যাচ্ছিল না। তবে রাজ্য সরকারের পালাবদলের পরে দুমাস কাটতে না কাটতে সেই জট কাটলো অবশেষে। এবার এক নজরে দেখে নিন কোন বাসের কত ভাড়া হয়েছে তা এক নজরে দেখে নিন।

 Bus Service on the Puri-Delhi-Chennai route; check the fares

আরও পড়ুন: রথের সময় সুখবর! পুরী স্পেশাল ট্রেনে বুকিং শুরু, দেখে নিন টাইম-টেবিল

কত ভাড়া হয়েছে জানুন?

কলকাতা–দিল্লি: ভাড়া ২,৫০০–৩,০০০ টাকা। পৌঁছতে সময় লাগবে ১৭ ঘণ্টা। কলকাতা–বেঙ্গালুরু: ভাড়া ৪,৫০০ টাকা। সময় লাগবে প্রায় ৩৫ ঘণ্টা। কলকাতা–চেন্নাই: ভাড়া ৪,৭০০ টাকা। সময় লাগবে প্রায় ২৪ ঘণ্টা।
কলকাতা–পুরী (ভলভো স্পেশাল): ভাড়া ১,৫০০–২,০০০ টাকা। সময় লাগবে প্রায় ৮ ঘণ্টা।

তবে এত দীর্ঘ সময়ে বাস জার্নি কিভাবে কাটবে সে বিষয়েও জানতে আগ্রহী যাত্রীরা। থাকছে প্রতিটি আসনে ব্যক্তিগত টিভি স্ক্রিনসহ ওটিটি। পানীয় জল ও চা কফির ব্যবস্থা সহ মিনি স্ন্যাক্স বার থাকছে বাসে। এছাড়াও থাকছে শৌর্শ কর্মের জন্য বায়ো টয়লেট।

প্রাথমিকভাবে কলকাতা থেকে দিল্লি, চেন্নাই ও বেঙ্গালুরুর এই বাস পরিষেবা চলাচল করবে। সপ্তাহে ৭ দিনে এই বাস পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। সরকার এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সরকারের একার পক্ষে রাজ্যের বাস চালিয়ে ভিন্ন রাজ্যে পরিষেবা দেওয়া আপাতত সম্ভব নয়।

যারা পরিষেবা দিতে উদগ্রীম তাদের লাল ফিতে ফাঁ স গত সপ্তাহে খুলে দিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তারপরই এই দিন শুরু হলো এই যাত্রা। পাশাপাশি এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য জানান, বর্তমান সরকার জীবনের সর্বস্তরে একটা আধুনিকতার ছোঁয়া আনতে চাইছে। যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ্য আনতে চাইছে। শুধুমাত্র সরকারি বাস দিয়ে সামগ্রিকভাবে তো পরিষেবা দেওয়া সম্ভব নয়। আমরা যেমন পিপিপি মডেল স্বাগত জানাচ্ছি (Bus Service)।