অন্নপূর্ণা যোজনার পর আয়ুষ্মান ভারত! শুরু হতে চলেছে কার্ড দেওয়ার প্রক্রিয়া, দিনক্ষণ জানুন

Published on:

Published on:

When will Ayushman Bharat Card distribution start check latest update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার দু’টি কিস্তি দেওয়া হয়ে গিয়েছে। এবার আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat) নিয়ে সামনে এল বড় আপডেট। শীঘ্রই সাধারণ মানুষের হাতে আয়ুষ্মান কার্ড (Ayushman Card) দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে খবর।

আয়ুষ্মান ভারত নিয়ে নতুন আপডেট | (Ayushman Bharat)

বাড়ি বাড়ি গিয়ে আয়ুষ্মান ভারতের ফর্ম দেওয়ার কাজ আগেই শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ মানুষের আধার ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। দ্রুত গতিতে বাকি উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। দুর্গাপুজোর আগে যত বেশি সম্ভব মানুষের কাছে আয়ুষ্মান ভারতের সুবিধা পৌঁছে দেওয়া যায়, সেটাই লক্ষ্য সরকারের।

আরও পড়ুনঃ সরকারি স্কুলে তৈরি হবে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব! পড়ুয়াদের কী কী শেখানো হবে জানুন

স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের পরের দিন অর্থাৎ আগামী ১৬ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ শুরু হতে পারে। প্রথম দফায় প্রায় ৫০ লক্ষ মানুষের হাতে এই কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে জানা গিয়েছে, আয়ুষ্মান ভারত কার্ড বিতরণের আগে উপভোক্তাদের আধার সহ যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। অযোগ্য কেউ যাতে কার্ড না পায় তা নিশ্চিত করতে কড়া ভেরিফিকেশন করছে সরকার। ভেরিফিকেশনের সময় প্রায় সাড়ে তিন হাজার নাম তালিকা থেকে বাদ পড়েছে। এছাড়া এসআইআরে নাম না থাকার কারণেও অনেকের নাম বাদ পড়েছে বলে খবর।

Ayushman Bharat

আয়ুষ্মান ভারত যোজনার উপভোক্তারা বছরে ৫ লক্ষ টাকা অবধি ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান। দেশের বিভিন্ন রাজ্যের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়। বাংলায় এই প্রকল্প চালু হয়ে গেলে স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যবাসীর প্রভূত সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।