ছুটির দিনেও আসতে হবে অফিস! হাজিরা নিয়ে এবার কড়াকড়ি স্বাস্থ্য দফতরের, জারি বিজ্ঞপ্তি

Published on:

Published on:

West Bengal Health Department notification about duty on Government holiday
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছুটির দিন মানেই আর বাড়ি বসে আরাম নয়! এবার থেকে পালা করে হলেও আসতে হবে অফিস। সম্প্রতি স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) তরফ থেকে নির্দেশিকা জারি করে একথা জানানো হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে চর্চা।

হাজিরা নিয়ে কড়াকড়ি স্বাস্থ্য দফতরের | (West Bengal Health Department)

সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে বলা হয়েছে, দফতরের যাবতীয় প্রশাসনিক কাজ যাতে নির্বিঘ্নে চলে সেই কারণে আধিকারিকদের শনিবার ও অফিশিয়াল ছুটির দিনেও ডিউটিতে যোগ দিতে হবে। সংশ্লিষ্ট ব্রাঞ্চ/ ডিরেক্টরেটের পক্ষ থেকে এই ধরণের হাজিরার নির্দেশ দেওয়া হবে।

আরও পড়ুনঃ স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার নিয়ে কড়াকড়ি! বিজ্ঞপ্তি জারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির দিনে আধিকারিকদের হাজিরার নির্দেশ দেওয়া হলে, ওই দিন কতজন আসবেন সেটার তালিকা ছুটির আগের দিন বিকেল ৪টের মধ্যে জিএ শাখায় জমা দিতে হবে। সংশ্লিষ্ট শাখার প্রধানকে এই কাজ করতে হবে। দরকার পড়লে ওই দফতরের গাড়িচালকদেরও অন্তর্ভুক্ত করতে হবে বলে জানানো হয়েছে।

স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছুটির দিনে যেসব আধিকারিক এবং কর্মীরা ডিউটিতে যোগ দেবেন, তাঁদের জন্য প্রয়োজনীয় বন্দোবস্ত রাখা হবে। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তহবিল থেকে যাবতীয় খরচ করা হবে। ইতিমধ্যেই এই নির্দেশিকা দফতরের সব আধিকারিক, প্রশাসনিক শাখা ও নানা ডিরেক্টরেটের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

West Bengal Health Department

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। সম্প্রতি সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সের সময় আর প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। এমনটা না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। তার রেশ কাটতে না কাটতেই এবার হাজিরা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দফতর।