‘গুন্ডাগিরি চলবে না, জানতে পারলে ভেঙ্গে গুঁড়িয়ে দেব’, বাঁকুড়া থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর

Published on:

Published on:

Suvendu Adhikari at foundation stone laying of Shyam Steel New Unit in Mejia Bankura
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের শাসন ভার হাতে নেওয়ার পর থেকেই বাংলাকে শিল্পমুখী করে তুলতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেকথা মনে করিয়ে দিয়ে গত সপ্তাহে হুগলির ডানকুনির পর আজ শুক্রবার বাঁকুড়ার মেজিয়া থেকে শ্যাম স্টিলের কারখানার (Shyam Steel Factory) নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি।

বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভেন্দুর

সেখান থেকেই এদিন পশ্চিমবঙ্গের প্রত্যেক বিনিয়োগকারীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের প্রত্যেক ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দুটো তিনটে পরামর্শ দিতে চাই। দূষণ প্রতিরোধ করার জন্য শ্যাম স্টিল খুব ভালোভাবে কাজ করেছে। আমি কারোর নাম উল্লেখ করতে চাইছি না। পশ্চিম মেদিনীপুরের একটি কারখানা আছে। এত দূষণ করছেন আপনারা জনতাকে বরবাদ করে দিচ্ছেন।’

Sudendu Adhikari

নাম না নিয়েই এদিন রাজ্যের প্রাক্তন সরকারের সিন্ডিকেট রাজ প্রসঙ্গে তুমুল কটাক্ষ করে শুভেন্দু এদিন বললেন, ‘প্রথমেই আমাদের আইনশৃঙ্খলাকে ঠিক করতে হবে। গুন্ডা দমন আইন, কারখানার গেটে তালা লাগালে আপনাকে হাজতের ভেতরে থাকতে হবে। কারখানা এসে ভেঙে দিয়ে গেলে তিন গুণ আদায় করব।’ এরপরেই মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারী, ‘কোনো গুন্ডাগরদি চলবে না, নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি, জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব।’

আরও পড়ুনঃ স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার নিয়ে কড়াকড়ি! বিজ্ঞপ্তি জারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়নের জন্য যে সমস্ত বিনিয়োগকারীরা এগিয়ে আসছেন তাঁদের উদ্দেশ্যে এদিন বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘১০০ কোটি টাকার বেশি ইনভেস্টার যারা, আপনাদের কোনো, মিউনিসিপ্যালিটি, কিংবা পঞ্চায়েত অফিসের কোন লাইসেন্স, ট্রেড লাইসেন্স নিতে যাওয়ার দরকারই নেই।’

একইসাথে বিরোধী শিবিরকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘জোর করে অধিগ্রহণ নয়।বাইরে থাকা ইনভেস্টার বা আমাদের রাজ্যে থাকা ইনভেস্টারদের দরজা দেখিয়ে দেব না যে চলে যান। সরকারের তো কিছু দায়িত্ব আছে।’

রাজ্যের বিনিয়োগকারীদের জন্য আরও গুচ্ছ সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে শুভেন্দু এদিন জানিয়েছেন, ‘আর যে ২ বছর আপনাদের প্ল্যান্টের কাজ চলবে পরিকাঠামো থেকে, জল থেকে সস্তায় বিদ্যুৎ থেকে যা যা করতে পারি, সব আপনাদেরকে দেব। ল অ্যান্ড অর্ডার ঠিক না হলে, বিজনেস ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়ালিস্ট এনভায়রমেন্ট তৈরি না হলে কেউ আসে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, মাথা উঁচু করে কাজ করুন, আপনারা বিনিয়োগ করুন।’