SIR ট্রাইব্যুনালে আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনা পাবেন? সরকারি নিয়ম কী বলছে জানুন

Published on:

Published on:

Annapurna Yojana latest update about SIR tribunal applicants rule
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে প্রশ্নের শেষ নেই। কারা এই প্রকল্পের টাকা পাবেন আর কারা পাবেন না এই নিয়ে এখনও অনেকে সংশয়ে রয়েছেন। কারও কারও প্রশ্ন, এসআইআরের বিচারাধীন থাকা তথা ট্রাইব্যুনালে আবেদনকারীরা কি এই প্রকল্পের (Government Scheme) সুবিধা পাবেন? সেক্ষেত্রে সরকারি নিয়ম কী বলছে জেনে নেওয়া যাক।

ট্রাইব্যুনালে আবেদনকারীরা অন্নপূর্ণা যোজনা পাবেন? | (Annapurna Yojana)

সরকারি নিয়মে পরিষ্কার জানানো হয়েছে, রাজ্যের যেসব মহিলারা নাগরিকত্ব (সংশোধন) আইনের অধীন আবেদন করেছেন ও যারা এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাঁদের আবেদন নিষ্পত্তি না হওয়া অবধি অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাবেন। একই কথা জানিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও।

আরও পড়ুনঃ লাগবে না এক টাকাও, ফ্রিতে সোমনাথ দর্শন করাবে নবান্ন, জানুন কীভাবে আবেদন করবেন

অগ্নিমিত্রা বলেছিলেন, “বিচারাধীন ভোটারদের নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। অনেকেরই ট্রাইব্যুনালে নথি যাচাইয়ের কাজ চলছে। ট্রাইব্যুনালে যাদের নাম আছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। তাঁদের নাম বাদ যাবে না।“

একইসঙ্গে CAA-র জন্য যারা আবেদন করেছেন তাঁদের জন্যেও স্বস্তির বার্তা দিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তিনি বলেছিলেন, “নাগরিকত্ব (সংশোধন) আইনের অধীন যারা আবেদন করেছেন তাঁদের নামও কাটা যাবে না।“

Annapurna Yojana

তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি সরকার। এই প্রকল্পে আবেদনের অন্যতম শর্ত হল আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কোনও অভারতীয় মহিলা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না।

বর্তমানে রাজ্য জুড়ে জোরকদমে অন্নপূর্ণা যোজনায় আবেদনের কাজ চলছে। সেই সঙ্গেই যোগ্য উপভোক্তাদের বেছে নিয়ে টাকা পাঠাতেও শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দু’টি কিস্তি দেওয়া হয়ে গিয়েছে। জুলাই মাসে ১ কোটি ৩০ লক্ষের বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য। আপাতত আগস্টের ৩ হাজার টাকার অপেক্ষায় রয়েছেন উপভোক্তারা।